Home » Vaibhav Suryavanshi: বৈভবের অর্ধশতরান, ছোটদের এশিয়া কাপের শেষ চারে ভারত

Vaibhav Suryavanshi: বৈভবের অর্ধশতরান, ছোটদের এশিয়া কাপের শেষ চারে ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ ডিসেম্বরঃ ছোটদের এশিয়া কাপের শেষ চারে পৌঁছে গেল ভারত। বুধবার শারজায় তারা ১০ উইকেটে হারিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহীকে। প্রথমে ব্যাট করে ৪৪ ওভারে ১৩৭ রানে শেষ হয়ে যায় আমিরশাহীর ইনিংস। ব্যাট করতে নেমে বিনা উইকেটে সেই রান তুলে নেয় ভারত। অর্ধশতরান করেন ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী। ৭৬ রানে অপরাজিত রইলেন আইপিএলে ১ কোটি ১০ লক্ষ টাকায় বিক্রি হওয়া ক্রিকেটার।

প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের সামনে খুব সুবিধে করতে পারেননি আমিরশাহীর ব্যাটাররা। রায়ান খান সর্বো্চ্চ ৩৫ রান করেন। ওপেনার আকসৎ রাই করেন ২৬ রান। তাঁদের ইনিংয় শেষ হয় ১৩৭ রানে। ৪৪ ওভারের বেশি ব্যাটই করতে পারেনি আমিরশাহী। ভারতের হয়ে তিনটি উইকেট নেন বাংলার পেসার যুধাজিৎ গুহ। দুটি করে উইকেট পেয়েছেন চেতন শর্মা ও হার্দিক রাজ। একটি করেন উইকেট নেন কার্তিকেয়া কেপি ও আয়ূশ মাথরে।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: ওপেনিং নয় প্রথম একাদশই প্রধান লক্ষ্য, অ্যাডিলেড টেস্টের আগে ব্যাটিং অর্ডার নিয়ে রাহুল-বার্তা

আরও পড়ুনঃ Windies vs Bangladesh: তাইজুলের দাপুটে বোলিংয়ে পনেরো বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জয় বাংলাদেশের

আরও পড়ুনঃ Syed Mustaq Ali Trophy: বিহারকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলির নকআউটের পথে বাংলা

একদিনের ক্রিকেটে ১৩৭ রান খুব বড় রান নয়। ভারতের দুই ওপেনারের ব্যাটিং দেখে তাই মনেও হয়নি খুব চাপে তাঁরা রয়েছেন। এই ম্যাচে নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে। আইপিএলের মেগা নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু এশিয়া কাপে সেরকম নজর কাড়তে পারেননি তিনি। তবে আমিরশাহীর বিরুদ্ধে দারুণ ব্যাট করলেন। শুরু থেকেই দ্রুত রান তুলছিলেন বৈভব ও আয়ূশ। চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৬৭ রান করলেন আয়ূশ। স্ট্রাইক রেট ১৩১.৩৭। তবে তাঁর থেকেও বেশি বড় শট খেললেন বৈভব। মারলেন তিনটি চার ও ছয়টি ছয়। ৪৬ বলে ৭৬ রান করে অপরাজিত রইলেন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশও উঠেছে। ম্যাচ দুটি হবে শুক্রবার। যেখানে বৈভবরা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। অন্য ম্যাচে পাকিস্তান নামবে বাংলাদেশের বিরুদ্ধে। দুই জয়ী দল রবিবারের ফাইনালে মুখোমুখি হবে।

About Post Author