Home » দিয়েগো জিভুলিচ কি ইস্টবেঙ্গলে?

দিয়েগো জিভুলিচ কি ইস্টবেঙ্গলে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২২ অগাস্ট : ২০২৫ সালে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে তার কথাবার্তা অনেকটা এগোলেও ভারতে আসা হয়নি তার। এবার কি ইস্টবেঙ্গলে আসছেন ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ? সূত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের সঙ্গে জিভুলিচের কথাবার্তা একেবারেই শেষ ধাপে।

এই মরশুমে ইস্টবেঙ্গল খুব আশা নিয়ে ডিপ ডিফেন্সে নাচো মনসালভেকে এনেছিল কেবিন সিবেলের জায়গায়। এসে অব্দি তিনি চোট আঘাতে জর্জরিত,অস্বস্তিতে রেখেছেন লাল হলুদ কোচ ও সমর্থকদের । সন্দেহ রয়েছে, তিনি ইস্টবেঙ্গলের হয়ে আদৌ খেলতে পারবেন কিনা! সামনে রয়েছে এএফসি কাপের গুরুত্বপূর্ণ ৬ টি খেলা, অক্টোবরে সম্ভবত শুরু হতে পারে আইএসএলও এরকম অবস্থায় ইস্টবেঙ্গল ডিফেন্ডার নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ও দ্বিধায়। এরকম অবস্থায় জিভুলিচকে ইস্টবেঙ্গল ষষ্ঠ  বিদেশি হিসেবে চাইছে নাকি নাচোর বদলি হিসাবে চাইবে এটাও সুস্পষ্ট নয়।

জিভুলিচের বয়স ৩৪, উচ্চতা ছয় ফুট দু ইঞ্চি। ইউরোপের বিভিন্ন দেশের প্রথম সারির দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বয়সটুকু বাদ দিলে জিভুলিচের কোয়ালিটি নিয়ে প্রশ্ন ওঠার নয়। ক্রোয়েশিয়ার এই ফুটবলার ক্রোয়েশিয়া ছাড়াও রোমানিয়া এবং হাঙ্গেরি ও পোল্যান্ডের টপ টায়ারে বা শীর্ষ লিগে খেলেছেন। ২০টি ম্যাচে বয়স ভিত্তিক স্তরে ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সংশয় অন্যত্র। তার বায়োডাটা দেখাচ্ছে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে তিনি ডিপ ডিফেন্সেও খেলতে পারেন। আনোয়ারের পাশে ভবিষ্যতে তাহলে কি তাঁকেই দেখা যাবে? ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়াল ঘোষণা এখনো না এলেও সূত্রের খবর জিভুলিচ আসছেন।।

About Post Author