পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ১২ রানে ৬ উইকেট নিয়ে সর্বকালের সর্বোচ্চ উইকেট প্রাপকের তালিকার সেরা ১০ জনের মধ্যে ঢুকে পড়লেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ১০৭ টি টেস্ট খেলে ৪৪১ উইকেট পেয়ে তিনি টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনকে। স্টেইন ৯৩ টি টেস্টে ৪৩৯ উইকেট পেয়েছিলেন। তবে স্ট্রাইক রেটে ডেল স্টেনকে ছোঁয়া এখনও স্বপ্ন। মুরলীথরণ, শেন ওয়ার্নরা অনেক বেশি উইকেট পেলেও টেস্টে স্টেনের স্ট্রাইক রেট অনেক উন্নত। ৪২. ৩ স্ট্রাইক রেট টেস্টে ৪০০ উইকেটের ক্লাবে আর কারো নেই। কাছাকাছি আছেন স্টার্ক। তিনি প্রতি ৪৬ বলে একটি করে উইকেট পেয়েছেন। টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেট পাওয়া মুরলী পেয়েছেন ৫৫ বল পিছু উইকেট আর ৭০৮ উইকেট পাওয়া শেন ওয়ার্ণের প্রতি উইকেট পেতে গড়ে লেগেছে ৫৭ বল।তবে টেস্টে বোলিং এভারেজে অর্থাৎ উইকেট পিছু রান দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো রেকর্ড চারশো বা তার চেয়ে বেশি উইকেট প্রাপকদের মধ্যে সবচেয়ে ভালো রেকর্ড গ্রেন ম্যাকগ্রাথের। ২১.৬৪ গড়ে তিনি ৫৬৩ টি উইকেট পেয়েছেন। উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন তার সংগ্রহ ৭০৪ টি উইকেট। এখন দেখার ৩৬ বছর বয়সী মিচেল স্টার্ক তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন! নিশ্চিতভাবেই আগামী দিনে ৫০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়তে চাইবেন তিনি !
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন
Oplus_131072


More Stories
বিধ্বংসী স্টার্ক, ৬৪ রানেই খতম বাংলাদেশ
ইংল্যান্ড হামলায় বিধ্বস্ত পাকিস্তান
ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম