পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের শেষেই ১৯৫ রানে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তখন থেকেই আশঙ্কা ও প্রশ্নচিহ্ন ছিল ইনিংস এড়াতে পারবে তো পাকিস্তান! তৃতীয় দিনেও ইংল্যান্ডের রা দাপটের সঙ্গে ব্যাট করেন। ইংল্যান্ডের মাটিতে দু টেস্টের সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের পেস বোলিং অ্যাটাককে নির্বিষ করে দিয়ে ২৩৮ রানের লিভ নিয়ে নেয় ইংল্যান্ড । অন্যদিকে ইংল্যান্ডের পেস বোলার রবিনসন – টং -আর্চারকে সামাল দিতে পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ । তৃতীয় দিনে তাসের ঘরের মতো পাক বাহিনী ভেঙে পড়ে ১৩৫ রানে । ফলশ্রুতি, ইনিংস ও ১৩৫ রানে লিডস টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে রিজওয়ান সামান্যতম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিনি করেন ৪১ রান । বাকিদের কথা যত কম বলা যায় ততই ভালো। টং এবং অলি রবিনসন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও তিনটি করে উইকেট নিলেন। দুজনেই টেস্টে আটটি করে উইকেট দখল করলেন।।
ইংল্যান্ড হামলায় বিধ্বস্ত পাকিস্তান
Oplus_131072


More Stories
ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম
সেমিফাইনালে গায়ত্রী গোপীচাঁদ
মোহনবাগান জিতল, রবিবার ফাইনালে ডার্বি