সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বর: আরজি কাণ্ডে আজও সুবিচার পায়নি নির্যাতিতার পরিবার। অন্যদিকে ৬০ দিনেই সুবিচার পেলেন জঙ্গিপুরের নিহত নাবালিকার পরিবারের লোকজন। জঙ্গিপুরের মহকুমা আদালত নাবালিকার ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসি দিল দোষী দীনবন্ধু হালদারকে। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেল অপর দোষী শুভ হালদারও।
আরও পড়ুন: ডিভোর্সের পর নতুন প্রেম! তবে বিয়ের প্রশ্নে পাকাচ্ছিল জট, ঝঞ্ঝাট এড়াতেই আত্মঘাতী যুগল?
চলতি বছরে দুর্গাপুজোর সময় গত ১৩ অক্টোবর দাদুর বাড়ি বেড়াতে এসেছিল নাবালিকা। বাড়ির সামনে খেলা করছিল সে। সেই সময় নিখোঁজ হয়ে যায় নাবালিকা। প্রায় তিন ঘন্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। নাবালিকার দেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা দীনবন্ধুকে ব্যাপক মারধর করে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ফরাক্কা থানার পুলিশ দীনবন্ধু হালদারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ লোপাট এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় অভিযুক্ত করে গ্রেপ্তার করে। দীনবন্ধু হালদারকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
আরও পড়ুন: ৯০ দিনেও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি সিবিআই, অভয়া খুন ও ধর্ষণ মামলায় জামিন সন্দীপ-অভিজিতের
অভিযুক্তদের উপর চাপ বাড়াতেই পুলিশ জানতে পারে এই খুনের ঘটনায় শুভ হালদার নামে আরও এক যুবক জড়িত। ১৯ অক্টোবর পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধৃত শুভর বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু করে পুলিশ। এলাকাবাসীদের থেকে জানা যায় দুই অভিযুক্তের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ বন্ধুত্ব। গাঁজা ও মদের নেশায় আসক্ত ছিল তারা। নাবালিকাকে খুন ও যৌন নির্যাতন চালাতে দীনবন্ধুকে শুভ সাহায্য করেছিল বলেও অভিযোগ। নাবালিকার মৃত্যুর পর তার মৃতদেহটি বস্তাবন্দি করতেও শুভ, দীনবন্ধুকে সাহায্য করেছিল বলে তদন্তে উঠে আসে। এরপর তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। আজ মামলায় রাতে মূল অভিযুক্ত দীনবন্ধু মৃত্যুদণ্ড ও কুকর্মে তাঁর সঙ্গী শুভ যাবজ্জীবনের সাজা পেল।


More Stories
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের