সময় কলকাতা ডেস্ক, ১৪ ডিসেম্বর: দেবী দুর্গার মন্দিরেই গণধর্ষণের শিকার আসামের কিশোরী। চাঞ্চল্যকর অভিযোগে শিহরিত গোটা রাজ্য। ইতিমধ্যেই এই ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এতশ কাঁচে রয়েছে আরও এক অভিযুক্ত। তার খোঁজ চলছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োর সূত্র ধরে পদক্ষেপ নিয়েছে পুলিশ। তবে সূত্র মারফত খবর, নির্যাতিতা কিশোরীর কোনও হদিশ মেলেনি এখনও।
আরও পড়ুন: গল্ফ গ্রিনে মহিলার মুণ্ডু উদ্ধার কাণ্ডে ঘনাচ্ছে রহস্য! সন্দেহের শীর্ষে ধৃত প্রেমিক
ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটির বোরাগাওঁ এলাকায়। নভেম্বর মাসে সেখানে রাস মহোৎসব চলছিল। অভিযোগ, উৎসব চলাকালীন দুর্গামন্দিরের ভিতরে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। মোট ন’জন এই কাজের সঙ্গে জড়িত ছিলেন। মূল ঘটনার প্রায় তিন সপ্তাহ পরে তার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। প্রাথমিক তদন্তের পর তিন জনকে গ্রেফতারও করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাকিদের চিহ্নিত করেন তদন্তকারীরা।
আরও পড়ুন: সন্দীপের জামিনের প্রতিবাদে সিজিও অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের
পুলিশ সূত্রে খবর, গত ১৭ নভেম্বর বোরাগাওঁয়ের রাস উৎসবে দুর্গামন্দিরে গিয়েছিল কিশোরী। সেই সময় তাঁকে গণধর্ষণ করা হয়। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তাঁরা গণধর্ষণের ভিডিয়ো রেকর্ড করেন। তা ছড়িয়ে দেওয়া হয় একাধিক সমাজমাধ্যমের দেওয়ালে। ধৃতদের নাম প্রকাশ করেছে পুলিশ।


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?