Home » Rohan Jaitley: বিশ্বকাপজয়ী কীর্তিকে হারিয়ে ফের দিল্লি ক্রিকেটের মসনদে অরুণ পুত্র

Rohan Jaitley: বিশ্বকাপজয়ী কীর্তিকে হারিয়ে ফের দিল্লি ক্রিকেটের মসনদে অরুণ পুত্র

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ ডিসেম্বরঃ বাবা ছিলেন দুঁদে রাজনীতিবিদ ও দক্ষ প্রশাসক। দীর্ঘদিন ধরে দেশের প্রতিরক্ষা ও অর্থমন্ত্রকের দায়িত্ব সামলিয়েছেন। কিন্তু ছেলে সরাসরি রাজনীতির ময়দানে এখনও পা দেননি। তবে ক্রিকেট প্রশাসক হিসেবে ইতিমধ্যেই হাতেখড়ি হয়ে গিয়েছে। ২০২৩ সালে দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বীতায়। এ বার দ্বিতীয় বারের জন্য ডিডিসিএ-র সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পুত্র রোহন জেটলি । হারিয়ে দিলেন বাবার এক সময়ের রাজনৈতিক সতীর্থ কীর্তি আজাদকে। শুধু রোহন একা নন, তাঁর গোষ্ঠীর প্রত্যেক প্রার্থীই জয় পেয়েছেন।

মঙ্গলবার ছিল দিল্লি ক্রিকেট বোর্ডের নির্বাচনী ফলপ্রকাশ। ফল প্রকাশের পর দেখা যায় কীর্তি আজাদ ও তাঁর গোষ্ঠিকে বিপুল ব্যবধানে হারিয়ে দিয়েছেন রোহন জেটলির গোষ্ঠী। মোট ভোটারের সংখ্যা ছিল ২৪১৩। সভাপতি পদে রোহন পেয়েছেন ১৫৭৭ ভোট। সেখানে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের প্রাপ্ত ভোট ৭৭৭। দিল্লির শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রায় কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি আজাদ শিবির। রোহনের শিবিরের অন্যপ্রার্থী শিখা কুমার (১২৪৬ ভোট) সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি হারিয়েছেন রাকেশ কুমার বনসালকে (৫৩৬ ভোট)। এছাড়াও সচিব পদে জয় পেয়েছেন অশোক শর্মা  (৮৯৩ ভোট)। কোষাধক্ষ পদে জিতেছেন হরিশ সিংলা (১৫৫৮ ভোট)। যুগ্মসচিব হয়েছেন অমিত গ্রোভার (১১৮৯ ভোট)।      

আরও পড়ুনঃ East Bengal: পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কার্ড ও চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল

আরও পড়ুনঃ IND vs AUS BGT: রাহুল-জাডেজার লড়াইকে সার্থক করলেন বুমরাহ-আকাশ দীপ!

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: জিনিয়াসদের মত দৃষ্টিশক্তি আপনার, নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

দিল্লি ক্রিকেট বোর্ডের নির্বাচনকে আকর্ষণীয় করে তুলেছিলেন কীর্তি। নির্বাচনের আগে সদ্য বিজয়ী শিবিরের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ তুলেছিলেন ১৯৮৩ বি্শ্বকাপজয়ী দলের সদস্য। তিনি অভিযোগ করেছিলেন ১৪০ কোটি টাকা তছরূপ করা হয়েছে। কিন্তু নির্বাচনী ফল বলছে তাঁর অভিযোগ টিকল না। দ্বিতীয়বারের জন্য দিল্লি ক্রিকেটের মসনদে ফিরলেন রোহন জেটলি । জয় শাহ আইসিসিতে যাওয়ার পর জল্পনা তৈরি হয়েছিল বিসিসিআইয়ের সচিব হতে পারেন অরুণ পুত্র। কিন্তু তা না হলেও দিল্লি ক্রিকেটে স্বমহিমায় ফিরলেন তিনি। ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত একই পদে আসীন ছিলেন তাঁর প্রয়াত পিতা অরুণ জেটলি।   

About Post Author