Home » RSA vs PAK: এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় পাকিস্তানের, ঘরের মাঠে ভরাডুবি প্রোটিয়াদের

RSA vs PAK: এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় পাকিস্তানের, ঘরের মাঠে ভরাডুবি প্রোটিয়াদের

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২০ ডিসেম্বর: প্রথম ম্যাচে মসৃণ জয়ের পরে ফের জয়ী পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে জয় নিশ্চিত করল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে মহম্মদ রিজওয়ানের দল ৪৯.৫ ওভারে করে ৩২৯ রান। জবাবে ৪৩.১ ওভারে ২৪৮ রানেই শেষ হয়ে যায় টেম্বা বাভুমার দলের ইনিংস। ৮১ রানে ম্যাচ জিতে সিরিজ় জয়ও নিশ্চিত করে নিল পাকিস্তান।

আরও পড়ুনঃ Mohun Bagan: ঘরের মাঠে জিততে মরিয়া গোয়া, আত্মবিশ্বাসী মোহনবাগানও

বৃহস্পতিবার টসে জিতে প্রোটিয়া অধিনায়ক বাভুমা ব্যাট করতে দেন পাকিস্তানকে। দুই ওপেনার সাইম আয়ুব এবং আবদুল্লা শফিক দ্রুত মাঠ ছাড়লে একটু চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। তবে দলকে চাপ মুক্ত করতে ব্যাটন হাতে তুলে নেন দুই অভিজ্ঞ ব্যাটার, বাবর আজম ও অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তাঁদের জুটিতে ওঠে ১১৫ রান। বাবর করেন ৯৫ বলে ৭৩। ৭টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। ২২ গজের অন্য প্রান্তে রিজওয়ান ছিলেন আগ্রাসী। তাঁর ৮২ বলে ৮০ রানের ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৩টি ছয়। সেই ঝড় সামলে উঠতেই ফের পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সলমন আঘা করেন ৩০ বলে ৩৩ ও কামরান গুলামের ৩২ বলে ৬৩ রানের ইনিংসের সৌজন্যে দল পৌঁছে যায় বড় টার্গেটে। দক্ষিণ আফ্রিকার কোনও বোলারই এদিন পাকিস্তানের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত পাকিস্তান দশ উইকেট হারিয়েই স্কোরবোর্ডে সেটে দেয় ৩২৯ রান।

আরও পড়ুনঃ Rahul Gandhi: রাহুলের ধাক্কায় মাথা ফাটল সাংসদের! বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশে এফআইআর বিজেপির

রিজওয়ানদের দেওয়া ৩৩০ রান তাড়া করার চাপ সামলাতে পারলেন না বাভুমারা। কেপ টাউনের ২২ গজে আড়াইশো রানও তুলতে ব্যর্থ প্রোটিয়ারা। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর। একদিনের সিরিজে তাঁদের এই যবনিকা পতন দেখে অবাক সমর্থেকরা। ম্যাচের ট্র্যাজিক হিরো হেনরিক ক্লাসেনের ৯৭ রানের ইনিংসও বাঁচাতে পারল না দক্ষিণ আফ্রিকাকে। ৮টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে দলকে কিছুটা অক্সিজেন জুগিয়েছিলেন তিনি। তবে সতীর্থরা কেউই সঙ্গ দিতে পারেনি তাঁকে। একা ক্লাসেন ছাড়া কারও ব্যাটে আসেনি অর্ধশত রানও। অন্যদিকে দারুন ব্যাট করার পর বলেও মাঠ কাঁপাল পাকিস্তান। বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ। আফ্রিদি নিলেন ৪ টি উইকেট ৩ উইকেট নিয়েছেন নাসিম শাহ। তাঁদের দ্বৈরথে যেন উড়ে গেল সাউথ আফ্রিকা। রবিবার শেষ ম্যাচ জোহানেসবার্গে। সেই ম্যাচেও জিতে প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করার সুযোগ হাতছাড়া করতে চাইবে না পাকিস্তান। অন্যদিকে মান সম্মানের লড়াইয়ে সাউথ আফ্রিকা জিততে পারবে কি না, চোখ থাকবে সেদিকে।

About Post Author