সময় কলকাতা ডেস্ক, ২২ ডিসেম্বর: আগামী ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন দিল্লিতে। তার আগে একেরপর এক চমক দেখাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বাংলার ধাঁচে আগেই লক্ষীর ভান্ডারের মত মাসিক অনুদানের ঘোষণা করেছিলেন তিনি। নির্বাচনে জিতলেই সেই টাকা প্রতি মাসে পৌঁছে যাবে গ্রাহকদের ব্যাঙ্ক একাউন্টে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন কেজরি। এবার ফের তাঁর নতুন ঘোষণা, দিল্লিতেও দুয়ারে সরকারের। সাধারণ মানুষকে যাতে সরকারি দপ্তরের দরজায় ঠোকর খেতে না হয়, সেই কথা মাথায় রেখেই এই প্রকল্পের ঘোষণা করলেন আপ প্রধান।
আরও পড়ুন: বিজেপি বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তদন্ত করে দেখতে নির্দেশ আদালতের
আগামী বছর দিল্লির বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলার ধাঁচে দুটি প্রকল্পের ঘোষণা করলেন কেজরিওয়াল। প্রথমটি ছিল লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মহিলা সম্মান যোজনা, বয়স্কদের জন্য সঞ্জীবনী যোজনা। এই প্রকল্পে মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হবে। নির্বাচনে ক্ষমতায় এলে টাকার অঙ্ক বাড়িয়ে করা হবে ২১০০ টাকা। এছাড়াও সঞ্জীবনী যোজনার মাধ্যমে ৬০ বছরের উর্ধ্বে নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এই দুই প্রকল্পের নাম নথিভুক্ত করতেও বাংলার পথে হেঁটে দুয়ারে সরকার শুরু করতে চলেছে দিল্লির আপ সরকার।
আরও পড়ুন: বাংলায় বসেই ভূস্বর্গে হামলার ছক? ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি
দুয়ারে সরকার প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে এদিন কেজরিয়াল লেখেন, ‘সম্প্রতি দিল্লির মানুষের স্বার্থে আমরা দুটি বড় প্রকল্পের ঘোষণা করেছি। যেগুলি হল মহিলা সম্মান ও সঞ্জীবনী যোজনা। আগামিকাল থেকে এই দুই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে। তবে নাম নথিভুক্ত করতে আপনাদের অফিসে যেতে হবে না। সরকারি কর্মীরাই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করবে।’


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
যুদ্ধের জাঁতাকলে ভারত