Home » বিজেপি বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তদন্ত করে দেখতে নির্দেশ আদালতের

বিজেপি বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তদন্ত করে দেখতে নির্দেশ আদালতের

সময় কলকাতা ডেস্ক, ২২ ডিসেম্বর : বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। এবার উত্তরপ্রদেশের বদায়ুনে গণধর্ষণে অভিযুক্ত হলেন বিজেপির বিধায়ক। আদালতের নির্দেশে বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের  অভিযোগের পাশাপাশি জমা পড়েছে আরও একাধিক অভিযোগ। অভিযুক্ত বিজেপি বিধায়ককে নিয়ে অস্বস্তিতে দল।

শনিবার সিভিল লাইন্স পুলিশ স্টেশনে বদায়ুনের বিজেপি বিধায়ক হরিশ শাক্য ও আরও ১৬ জনের বিরুদ্ধে গণধর্ষণ, চাপ দিয়ে টাকা আদায় ( তোলাবাজি ) এবং প্রাণনাশের হুমকির অভিযোগ নথিভুক্ত হয়েছে। এক গ্রামবাসীর করা অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়। অবশ্য তার আগেই পুলিশের কাছে আদালতের ফরমান যায়। বদায়ুনের এমপি /এমএলএ কোর্টের বিচারক লীলু চৌধুরী পুলিশকে অভিযোগ গ্রহণ করতে নির্দেশ দেন।

বিগত ১৭ সেপ্টেম্বর বিধায়ক হরিশ শাক্য ও তার দুই সহযোগীর বিরুদ্ধে এক গ্রামবাসীর স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগ।

গোষ্ঠীদ্বন্দ্বই লকেটের হারের কারণ! মিঠুনের মন্তব্যে চাঞ্চল্য গেরুয়া শিবিরে

গ্রামবাসীর অধিকৃত একটি জমির  অংশ নিয়ে যে অভিযোগ উঠেছে তা গল্প -উপন্যাসকে হার মানায়। ওই ভুখন্ডের দিকে নজর পড়েছিল বিধায়কের। গ্রামবাসী প্রতিরোধ করায় জমির অধিকারী গ্রামবাসীকে প্রাণের হুমকি দেওয়ার পাশাপাশি তার স্ত্রীর ওপরে চড়াও হয় বিজেপি বিধায়ক। বিধায়ক ও তার গ্রামবাসী অতঃপর মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রথমে অভিযোগ নিতে চায় নি পুলিশ। অবশেষে আদালতের নির্দেশ আসে। এই অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ যদিও এনিয়ে মন্তব্য করতে চায় নি বিজেপির স্থানীয়,জেলা ও রাজ্য নেতৃত্ব।

বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ #বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

আরও পড়ুন খোরপোষ থেকে নেই নিস্তার! প্রাক্তন স্ত্রী রোজগেরে হলেও হবে না অন্যথা: সুপ্রিম কোর্ট

About Post Author