সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ডিসেম্বরঃ মেলবর্নে বক্সিং ডে টেস্টের প্রথম একাদশ ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সমস্ত জল্পনা উড়িয়ে সেই তালিকায় রয়েছেন ভারতের ‘মাথাব্যথা’ ট্র্যাভিস হেড। অনুশীলনে তাঁকে দেখতে না পেয়ে ক্রিকেট মহলে রব উঠেছিল চতুর্থ টেস্টে দলে নাও থাকতে পারেন তিনি। তবে তা সত্য নয়। এমসিজিতে ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে অজি ব্যাটারকে। অন্যদিকে গত ৭০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে দলে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের।ক্যানবেরাতে অনুশীলন ম্যাচে শতরান করেছিলেন আজিদের এই তরুণ তুর্কী। এছাড়াও প্রত্যাশিত ভাবেই হেজলুডের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন স্কট বোলান্ড।
আরও পড়ুনঃ Jasprit Bumrah: বুমরার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন অজি ধারাভাষ্যকার
আগামীকাল মেলবর্ন টেস্টে জিততে মরিয়া আজিরা। বিগত ম্যাচ অমীমাংসিত থাকায় সিরিজ এখন ১-১। গব্বাতেই লিড নেওয়ার আশায় ছিল প্যাট কামিংসরা। তবে সেই আশা পূর্ন হয়নি। কার্যত চতুর্থ টেস্টে কুমির কামোট বসাবে অস্ট্রেলিয়া। এই টেস্টে ভারত জিতলে ট্রফি থেকে যাবে রোহিতদের ঘরেই। শেষ টেস্টে হারলেও সিরিজ থাকবে সমতায়। এবং গতবারের বিজেতা হওয়ার সুবাদে বিপক্ষের হাতে ট্রফি তুলে দিতে হবে না ভারতকে। তাই মেলবর্নেই অ্যাসিড টেস্ট। তবে এই টেস্টে হেডের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। তবে বড়দিনে প্রথম একাদশ ঘোষণা করে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানান, “ট্র্যাভিস হেড খেলার জন্য তৈরি। ও অবশ্যই খেলবে। গতকাল ও আজ হেড কিছু পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু ওর চোট নিয়ে চিন্তার কিছু নেই। ও পুরো ফিট হয়েই ম্যাচে নামবে। এমনিতে গোটা ম্যাচ জুড়ে হেডকে খুব বেশি কিছু করতে দেখা যায় না। ও সেরকমই প্লেয়ার। তবে যদি ফিল্ডিংয়ের সময় ওর সামান্য সমস্যা হয়, তাহলে আমরা ব্যাপারটা সামলে নেব। কিন্তু ও পুরো ফিট।”
আরও পড়ুনঃ ক্রিসমাসের প্রাক্কালে আগুন আইফেল টাওয়ারে, সরানো হল হাজারের বেশি পর্যটকদের
গব্বাতে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছিলেন হেড। তাই দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়েও নামেননি। তবে মঙ্গলবার নেটে বেশিক্ষণ অনুশীলন করেননি তিনি। তারপর ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। স্বাভাবিকভাবেই ধারণা করা হয়, মেলবর্নে নাও খেলতে পারেন হেড। ক্যদিও সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছিলেন, “আমি আত্মবিশ্বাসী যে, হেড খেলবে।” চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ৫ ইনিংস মিলিয়ে ৪০৯ রান হয়ে গিয়েছে হেডের। অ্যাডিলেডের পর গব্বাতেও সেঞ্চুরি করেছেন তিনি। আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া তালিকা অনুযায়ী প্রথম একাদশে থাকছেন, উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচ মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও স্কট বোলান্ড।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর