অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সময় কলকাতা, ২৪ ডিসেম্বরঃ হাতে আর মাত্র ‘বড়দিন’। তারপরেই মেলবোর্নে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। হাতে আর মাত্র ‘বড়দিন’। তারপরেই মেলবোর্নে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ম্যাচের ৪৮ ঘন্টা আগে ভারতীয় ক্রিকেটারকে নিশানা করলেন অজি ধারাভাষ্যকার ইয়ান মরিস । ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে তুলে দিলেন প্রশ্ন।

কী বলেছেন ইয়ন মরিস ? তিনি দাবি করেন যশপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, “বুমরার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা উচিৎ। আমার মনে ওর অ্যাকশন নিয়ে সন্দেহ রয়েছে। ও বল ছোড়ে সেটা আমি বলছি না। তবে হাত থেকে বল ছোড়ার সময় ওর কনুইয়ের অবস্থান নিয়ে আমি সন্দিহান।” পাশাপাশি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে বিষয়টি নিয়ে সরব হতেও আবেদন করেন তিনি। চলতি বর্ডার গাভাস্কার ট্রফির সফলতম বোলার বুমরা। পাশাপাশি দলের সহ-অধিনায়ক। ইতিমধ্যে তিন টেস্টে ২১ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। তাঁকে নিয়ে বাড়তি হোমওয়ার্ক করেই যে প্যাট কামিন্সরা মেলবোর্নে নামবেন, তা বলার অবকাশ নেই। কিন্তু সেই চাপ সামলাতে মাঠের বাইরে বুমরা নিয়ে মরিস সরব হয়েছেন বলে ক্রিকেট মহলের একাংশ দাবি করছেন। আগেও ভারতের তারকা পেসারের বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল অজি সংবাদমাধ্যম। তখন বুমরা পাশে পেয়েছিলেন অজি কিংবদন্তী তথা ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলকে। তবে তারপরেও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফের নিশানা করল বুমরাকে।
আরও পড়ুনঃ Manu Bhaker: ‘শ্যুটার নয়, মেয়েকে ক্রিকেটার করা উচিৎ ছিল…’ খেলরত্ন থেকে বাদ পড়ার পর ক্ষোভ মনুর বাবার
সিরিজের শুরু থেকেই একের পর এক ভারতীয় ক্রিকেটারকে নিশানা করছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। যার শুরুটা হয়েছিল কোহলি-গম্ভীরকে দিয়ে। কোহলির ব্যাটিং ফর্ম নিয়ে কটাক্ষ করেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। পাল্টা পন্টিংকে নিজের দেশের দলকে নিয়ে মাথা ঘামাতে পরামর্শ দেন ভারতের কোচ গৌতম গম্ভীর। গম্ভীরকে পাল্টা খোঁচা দেন পন্টিং ও কয়েকজন প্রাক্তন অজি ক্রিকেটার। বিতর্ক সেখানে থেমে থাকেনি। জাদেজার হিন্দিতে সাংবাদিক বৈঠক করা নিয়ে অভিযোগ জানিয়েছিল সে দেশের কয়েকটি সংবাদ সংস্থা। যদিও পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় ভারতীয় সংবাদমাধ্যমের জন্য সেই সাংবাদিক বৈঠক ছিল। তারপরেও আকাশ দীপকে সাংবাদিক বৈঠকে পাঠানো নিয়েও অভিযোগ করা হয়েছিল। তারপরে ফের বিতর্কে জড়ানো হয় বিরাট কোহলিকে। নিজের পরিবারের ছবি তোলার জন্য মহিলা সাংবাদিককে ধমক দেন কোহলি। এ বার অস্ট্রেলিয়ার নিশানায় ভারতের সহ-অধিনায়ক।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার