Home » গত লোকসভার গোনাই হয়নি ১০ লক্ষের বেশি ভোট! চাঞ্চল্যকর তথ্য সামনে আনল কমিশন

গত লোকসভার গোনাই হয়নি ১০ লক্ষের বেশি ভোট! চাঞ্চল্যকর তথ্য সামনে আনল কমিশন

সময় কলকাতা ডেস্ক, ২৮ ডিসেম্বর: ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্যানুযায়ী ভোটের হার কমলেও মোট ভোটদাতার সংখ্যা বেড়েছে কয়েক কোটি। লোকসভা নির্বাচনে সব মিলিয়ে প্রায় সাড়ে ১০ লক্ষ ভোট গোনা হয়নি। কোনও না কোনও কারণে ওই বিরাট সংখ্যার ভোটকে হয় বাতিল, নাহয় ত্রুটিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ Child Rape and Murder: প্রথমে ধর্ষণ করে পরে খুন দুই বোনকে! পুনেতে অভিযুক্ত বাংলার প্রতিবেশী পৌঢ়

সম্প্রতি, লোকসভা নির্বাচনে ভোটদানের হার সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে নথিভুক্ত ভোটার সংখ্যা ছিলেন প্রায় ৯৭ কোটি ৯৮ লক্ষ। যা ২০১৯ সালের থেকে ৭.৪৩ শতাংশ বেশি। এর মধ্যে প্রায় ৬৪ কোটি ৬৪ লক্ষ ভোটার ২০২৪-এ ভোট দিয়েছেন। চূড়ান্ত ভোটের হার ৬৫.৯৭৮ শতাংশ। যা উদ্বেগজনকভাবে ২০১৯ এবং ২০১৪ সালের তুলনায় এই ভোটের হার কম। ২০১৪ সাল থেকে ২০২৪ পর্যন্ত ১.৩ শতাংশ কমেছে ভোট।

আরও পড়ুনঃ হাওড়ায় পুলিশ আধিকারিকের স্ত্রীর রহস্যমৃত্যু! পাশের ঘর থেকে উদ্ধার দুই পুত্রসন্তান, নেপথ্যে কারা?

চমকপ্রদভাবে কমিশনের দেওয়া তথ্য বলছে, সব মিলিয়ে প্রায় ১০.৫৮ লক্ষ ভোট গোনা হয়নি। ওই ভোটের মধ্যে প্রায় পৌনে ১০ হাজার ভুয়ো ভোটার হিসাবে ধরা পড়ে। বাকি প্রায় সাড়ে ১০ লক্ষ ভোট ত্রুটিপূর্ণ, নয় নিয়ম বহির্ভূত। কোনও না কোনও কারণে ওই সাড়ে ১০ লক্ষ ভোট বাতিল হয়েছে। প্রশ্ন হল, ওই বিপুল ভোট বাতিল না হলে ফলাফল কি অন্যরকম হত?

About Post Author