সময় কলকাতা ডেস্ক:- ফের গ্রেপ্তার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাদের অবৈধ নথি তৈরি করে দেওয়ার ও আশ্রয় দেওয়ার অপরাধে গ্রেফতার আরও ৩ জন। বছর শেষে ৬ জনকে গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ।
সম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতির আবহে এরাজ্যে বেআইনি অনুপ্রবেশকারী বাড়ছে প্রতিদিন। তল্লাশি শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। আগেও ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বেআইনিভাবে দেশে এসে থেকেছে, ব্যবসা বাণিজ্য করেছে। কিন্তু এবারের পরিস্থিতির সম্পূর্ণ আলাদা। অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ পাকিস্তান মদতপুষ্ট কুখ্যাত জঙ্গি। তাই বিভিন্ন থানা এলাকার পুলিশ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের খোঁজে রোজ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন গ্রামে গঞ্জে। এমন পরিস্থিতিতে হাবরা থানার জালে ধরা পড়ল ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদের আশ্রয়দাতা ৩ জন। পুলিশ জানিয়েছে, ধৃত তিন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বৈদেশিক আইন ও জালিয়াতি এবং ধৃত ৩ ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং জালিয়াতির ধারায় মামলা রুজু করে তদন্ত করেছে পুলিশ।
ধৃতদের কাছ থেকে দুটি আধার কার্ড উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে গোপন সূত্রে অভিযান চালিয়ে আনোয়ারবেরিয়া এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের বারাসত আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত বাংলাদেশিদের এদেশে আসার কোনও বৈধ কাগজ পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মতিয়ারের বাড়ি বাংলাদেশের নাটোরে। প্রায় এক বছর আগে সে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। তাকে হাবরায় আশ্রয় দিয়েছিল স্থানীয় বাসিন্দা সায়েম হোসেন এবং মিন্টু। শুধু আশ্রয় দেওয়াই নয়, এক বছরের মধ্যে জাল নথি ব্যবহার করে মতিয়ারকে মতিন সরকারের নামে তারা এদেশের জাল আধার কার্ডও বানিয়ে দিয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি মাস ছয়েক আগে বাংলাদেশের বরিশাল থেকে সন্ধ্যা রায় তার মেয়ে সুপর্ণাকে নিয়ে চোরাপথে এদেশে এলে তাদের আশ্রয় দিয়েছিল আরেক বাসিন্দা অমিত মণ্ডল। হাবরার আনোয়ারবেড়িয়ার ঠিকানার জাল নথি দিয়ে সুপর্ণার নামে একটি আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ।


More Stories
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত