Home » বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত

বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৩ অগাস্ট : এতদিন অন্যকে ভোটে জিততে সাহায্য করতেন, এবার তিনি নিজেই ভোটে জিতলেন। প্রশান্ত কিশোর উপনির্বাচন  জিতে  ভোটারদের ধন্যবাদ জানিয়ে বললেন বিহারের মানুষ এই ভোটে বিজেপিকে বার্তা দিয়েছে যে তারা শিক্ষায় এবং কর্মসংস্থানে উন্নতি চায়।

প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেই  প্রশান্ত কিশোরের বাজিমাত । বিজেপি ধরাশায়ী নিজেদের গড়ে। প্রথমবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেই প্রশান্ত কিশোর দর্প চূর্ণ করলেন বিজেপির। বিজেপির নিরাজ কুমার সিনহাকে ১৯ হাজারের বেশি ভোটে হারিয়ে বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে  জয়ী হলেন পিকে।

উল্লেখ্য, বিহারের বাঁকিপুরের এক-তৃতীয়াংশ ভোটার প্রথম প্রজন্মের ভোটার। সম্প্রতি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং শিক্ষা দুর্নীতি নিয়ে দেশ যেভাবে উত্তাল হয়ে উঠেছে, বিহারেও পাল্লা দিয়ে বেড়েছে কেন্দ্র বিরোধী ক্ষোভ। এরকম প্রেক্ষাপটে হওয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপি-পন্থীদের যে ভয়টা ছিল তাই হল। জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের হাতে বিজেপির পরাজয় হল এমন কেন্দ্রে যেখানে বিগত দু দশক ধরে তাদের একপেশে আধিপত্য ছিল। বাঁকিপুর বিধানসভা কেন্দ্র ও বিজেপি সমার্থক শব্দ হয়ে উঠেছিল। ২০২৫ সালেও এখানে নীতিন নবীন ৬২% -এর বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। বলা ভালো,  সেন্ট্রাল পাটনায় বিজেপির গড় বাঁকিপুরে বারবার জিতে চলেছিলেন নীতিন নবীন। গত বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিলেন আরজেডির রেখা কুমারী গুপ্তা । জনসুরজ পার্টি গত নির্বাচনে পাঁচ শতাংশেরও কম ভোট পেয়েছিল। নীতির নবীন সম্প্রতি রাজ্যসভার সাংসদ হওয়ায় শূন্য আসনে বিধানসভা উপনির্বাচন হয়। প্রথমবার ভোটে নেমে বিজেপির গড়ে, কতটা কি করতে পারবেন, প্রশান্ত কিশোরকে নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। সেখানে এবার প্রশান্ত কিশোর একাই পেয়েছেন অন্য দুই প্রতিদ্বন্দ্বীর যৌথ ভোটের চেয়ে বেশি ভোট । বিজেপি দ্বিতীয় এবং আরজেডি তৃতীয় স্থানে শেষ করলেও পিকে একাই প্রায় অর্ধেক ভোট টেনেছেন।

বিজেপির প্রশান্ত কিশোরের জয় বিজেপি বিরোধী শক্তির পালে নিশ্চিতভাবেই হাওয়া পেতে পারে, এই জয়ের প্রভাব ভারতের জাতীয় রাজনীতির ক্ষেত্রেও  সুদূরপ্রসারী হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।  বিশেষজ্ঞরা এও মনে করছেন, প্রথম প্রজন্মের ভোটাররা শুধু নয়- আমজনতাও দুহাত ভরে ঢেলে ভোট দিয়েছেন প্রশান্ত কিশোরকে। শতাংশ গত হিসাবে বিজেপির ভোট এক বছর আগে হওয়া বিধানসভা নির্বাচনের তুলনায়  কমেছে প্রায় ২৮% যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৯ সালের লোকসভা ভোট হতে এখনও অনেক দেরি থাকলেও  প্রশান্ত কিশোরের জয়কে  বিজেপির পতনের শুরু হিসেবেই দেখছে দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক নেতৃত্ব।।

আরও পড়ুন গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী

প্রশান্ত কিশোরের বাজিমাত #প্রশান্তকিশোর

About Post Author