সময় কলকাতা ডেস্ক:- দ্বিতীয় হুগলী সেতুর ওপর গাড়ি চালানোকে কেন্দ্র করে বসায় জড়ান মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলী। দুই বিখ্যাত মানুষের এহেন রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া দেখতে জড়ো হয় সাধারণ মানুষ। বিষয়টি যথেষ্ট গায়ে লেগেছে মন্ত্রী বাবুল সুপ্রিয়র। কিছুতেই ভুলতে পারছেন না অপমান। শনিবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুঝিয়ে দিয়েছিলেন এত সহজে তিনি ছাড়বেন না অভিজিৎ গাঙ্গুলী কে। বিজেপি সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চমকানি ধমকানিতে তিনি যে একেবারেই ডরান না তার প্রমাণ দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সূত্রের খবর, প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে হেস্টিংস থানায় এএফআইআর দায়ের করেছেন মন্ত্রী বাবুল।
এদিকে বাবুলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে শনিবারই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ। অভিজিতের অভিযোগ, শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপর বাবুল মত্ত অবস্থায় তাঁর গাড়ি থামিয়ে হামলার চেষ্টা করেন। তাতে তাঁর মোবাইল পড়ে গিয়ে ক্ষতিগ্রস্তও হয় বলে অভিযোগ তোলেন প্রাক্তন বিচারপতি। এমনকী তিনি ‘চাকরি খেয়েছেন’ বলেও বাবুল কটু মন্তব্য করেছেন বলে অভিযোগ অভিজিতের। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন।
তার পরেই বাবুল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে, ‘ফ্রাস্ট্রেটেড’, ‘অপদার্থ’, ‘ধর্মান্ধ’ একাধিক ভাষায় আক্রমণ করেন। বাবুল লেখেন, “ফ্রাস্ট্রেটেড গাঙ্গুলিকে জানিয়ে রাখি, শুক্র ও শনিবার উনি যে আইনি ও সাংবিধানিকভাবে নিজেকে অপদার্থ হিসেবে প্রমান করেছেন।” এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনের রস্তায় হাঁটলেন বাবুল সুপ্রিয়। হেস্টিংস থানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বাবুল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?