সময় কলকাতা ডেস্ক:-সপ্তাহের প্রথম দিন সোমবার চাঁদনী চক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। এর জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। সোমবার বেলা ১২ টা নাগাদ দক্ষিণেশ্বর গামী আপ লাইনে আত্মহত্যা চেষ্টা করেন এক ব্যক্তি। এর ফলে কিছুক্ষণের জন্য দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চালাতে হয়।
চলতি বছরে এই নিয়ে তিনবার শোভাবাজারে মেট্রল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, দেখা গিয়েছে। বারবার এই ধরনের ঘটনায় ঢুকে পড়ছেন সাধারণ নিত্যযাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ কালীঘাট স্টেশনে স্টিলের গার্ড্রেল বসিয়ে আত্মহত্যা আটকানোর চেষ্টা করেছেন বটে ,তবে তা কতটা ফলপ্রসূ হয়েছে সাধারণ মানুষের কাছে সেটা একটা বড় প্রশ্ন। পরপর এই আত্মহত্যার ঘটনায় রেল কর্তৃপক্ষ যতটা আতঙ্কিত, তেমনি নিত্যযাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত।


More Stories
ফেব্রুয়ারি মাসে ৮ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা
পর পর দুই রবিবার বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো! কেন ? কি জানিয়েছে কর্তৃপক্ষ
এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো লাইনে শেষ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা, পরিষেবা চালুর মুখে