Home » আজ থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে যাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি

আজ থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে যাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি

আজ থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে যাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি:- আজ থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে যাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। এই অভিন্ন দেওয়ানি বৃদ্ধি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিতর্ক দেশ জুড়ে। বিজেপি গোটা দেশে এই ইউনিফর্ম সিভিল কোড চালু করতে চায়, যেটা নিয়ে বিরোধিতা রয়েছে জাতীয় স্তরে বিরোধীদের। তার মধ্যেই আজ সোমবার থেকে উত্তরাখণ্ডে বিজেপির রাজ্য সরকার নিজের রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু করে দিল। গত ২০২২ সালে উত্তরাখণ্ডে এই অভিন্ন দেয়ায়ানি বিধির প্রতিশ্রুতিকে সামনে রেখে বিজেপি দ্বিতীয়বারের জন্য উত্তরাখণ্ডে ক্ষমতায় এসেছিল। সচরাচর যেটা উত্তরাখণ্ডে ঘটে না।

তারপরই ২০২২ এ ক্যাবিনেট মিটিং ডেকে অভিন্ন দেওয়ানি বিধির প্রস্তাব পাস করিয়ে নেওয়া হয় এবং এই বিধি গঠনের জন্য সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতি পি আর দেশাই-এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সমস্ত দিক পর্যালোচনা করে রাজ্যের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলে, চার খন্ডে এই আইনের খসড়া জমা দেয়। সেই খসড়া রাজ্য বিধানসভায় গৃহীত হলে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সেই আইন অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি অনুমোদন দেন প্রায় একমাস পরে। এর পরে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব শত্রুঘ্ন সিনহার নেতৃত্বে একটি কমিটি হয়, এই আইন প্রয়োগের জন্য প্রয়োজনীয় রুলস এবং রেগুলেশন তৈরি করবার ব্যাপারে। সেই রুলস এবং রেগুলেশন তৈরি করে প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভায় পেশ করা হয়েছিল। রাজ্যের মন্ত্রিসভা এই আইন অনুমোদনের পর তা কার্যকর করবার দিন ঠিক করবার জন্য দায়িত্ব দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্পল ধামালের উপর। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন ৭৬তম প্রজাতন্ত্র দিবসের পরের দিন থেকে রাজ্যে এই নতুন আইন কার্যকর হবে।

উল্লেখ্য ইউনিফর্ম সিভিল কোড চালু হওয়ার ফলে রাজ্যের সমস্ত অধিবাসীরা একই রকম বিবাহ ,ডিভোর্স এবং উত্তরাধিকার সংক্রান্ত আইন ইত্যাদি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পর্ক সম্পৃক্ত আইনাবলীর আওতায় আসবেন।

About Post Author