সময় কলকাতা ডেস্ক:- সদ্য তিন দিন ব্যাপী উত্তরবঙ্গ সফর সেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার নর্থবেঙ্গল বাণিজ্য সম্মেলন, মঙ্গলে সরকারি পরিষেবা প্রদান এবং বুধে উত্তরের জেলাগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক সারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর তিন দিন ব্যাপী এই কর্মসূচি দিশাহীন বলে উল্লেখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, সফরের ওই তিনদিন ধরে কেবল মিথ্যাচার করে গেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
নিজেদের আয় বাড়াতে খেয়ালখুশি মতো নাগরিকদের উপর ‘কর’ চাপানোর অভিযোগ থেকে শুরু করে ইদানীং রাজ্যের বিভিন্ন পুরসভাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে সফরের শেষ দিনের প্রশাসনিক বৈঠকে। উন্নয়নকে শিখণ্ডী করে স্থানীয় স্তরে কখনও সাফাইয়ের কাজ, কখনও মিউটেশন, আবার কখনও জল সরবরাহের নামে কর চাপানোর বিষয়টা কানে ঢুকতেই অসন্তোষ প্রকাশ করেন তিনি।
যার পরপরই মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, যেমন খুশি ট্যাক্স বাড়ানো যাবে না, পুরসভাগুলি স্বশাসিত বলে যা ইচ্ছে করবে, তা হতে পারে না। এবার সেই যাবতীয় অনুযোগ, অভিযোগের কথা রাজ্যের মানুষকে আর একবার মনে করিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির বিজেপি কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে তিনি বোঝাতে চেয়েছেন, তিন দিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী সে সফর সেরেছেন, তা একেবারে দিশাহীন কর্মসূচি।
শুভেন্দুর কথায়, চা বাগানগুলো বেসরকারিকরণ করে মুখ্যমন্ত্রী তাঁদের হাতে তুলে দিয়েছেন। ফটোশেসন করতে যান বলেও মমতাকে কটাক্ষে বিঁধেছেন শুভেন্দু।
উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। তবে সেখানে দাপটের সঙ্গে রাজ্যের শাসক দলকে কোণঠাসা করেছে মোদি ব্রিগেড। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। নির্বাচনে গোটা উত্তরবঙ্গ জুড়ে নিজেদের ফলাফল ধরে রাখতে আগেভাগেই নজর দিয়েছে বিজেপি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?