সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিল : অবশেষে খাতা খুলল মহামেডান। ওড়িশার সঙ্গে ১-১ গোলে খেলা অমীমাংসিত রেখে আইএসএলে দীর্ঘ সাত ম্যাচের পয়েন্টের খরা কাটালো মহামেডান। তবুও অষ্টম ম্যাচের শেষে পয়েন্ট তালিকায় তাদের স্থান সর্বনিম্নে। এদিন প্রাপ্ত সুযোগ কাজে লাগালে ম্যাচ জিততেও পারতো মহামেডান। ৪০ মিনিটে ভি পি সুহেরের বলে এগিয়ে যায় ওড়িশা। ৫৭ মিনিটে হীরা মন্ডলের ক্রস থেকে গোল শোধ করে দেন এডিশন সিং। ওড়িশা দলে ডেলগাডো, রফিক আর ঈশাক রালতে ছাড়া কাউকে চোখে পড়ে নি এবং কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা কমে যাওয়ায় বিগত আইএসএল মরশুম গুলির তুলনায় ওড়িশার ঝাঁজ প্রায় অন্তর্হিত। আর একে কাজে লাগিয়ে মোহামেডান একের পর এক আক্রমণ তুলে এনেছে বিপক্ষের বক্সে। খালি ফিনিশিংয়ের অভাবে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। অবনমনের খাঁড়া ঝুলছে মোহামেডানের মাথার ওপরে।।
অষ্টম ম্যাচে প্রথম পয়েন্ট পেল মহামেডান
Oplus_131072


More Stories
ফিফা বিশ্বকাপে নামী কোন কোন দেশ নেই, কারা নতুন?
রায়ান উইলিয়ামস ও ভারতীয় ফুটবলে একটি নতুন যুগের শুভসূচনা
আবার পয়েন্ট খোয়ালো ইস্টবেঙ্গল