সময় কলকাতা ডেস্ক:-তিন বছর ধরে চলছে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। এই তিন বছরের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালাল রাশিয়া। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনে ৩৫৫ টি রুশ ড্রোন ও ৯ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দুই দেশের মধ্যে যুদ্ধ বিরোধীর একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু রাশিয়ার এই ড্রোন হামলা সেই আলোচনাকে আরো জটিল করে তুলেছে।
সম্প্রতি ইস্তানবুলে আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। বৈঠকের পরে ১০০০ জন যুদ্ধবন্দী বিনিময়ের সিদ্ধান্ত হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশই ১ হাজার জন বন্দী হস্তান্তর করেছে। যুদ্ধ বিরতির সিদ্ধান্ত না হলেও সারা বিশ্ব আশা করেছিল পরবর্তীতে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত হতে পারে। কিন্তু রবিবার ও সোমবারের রুশ আক্রমণ যুদ্ধ বিরতির সম্ভাবনাকে অনেকটাই নষ্ট করেছে বলে মত আন্তর্জাতিক মহলের। রুশ ড্রোন হানা আটকাতে এবার অভিনব পদ্ধতি নিয়েছে ইউক্রেন। ২৫ কোটি টাকার ব্যবহৃত মাছ ধরার জাল ডেনমার্ক ও সুইডেন দিকে কিনেছে ইউক্রেন। উদ্দেশ্য বিভিন্ন গাছ এবং বড় বড় টাওয়ারের মাথায় এই ব্যবহৃত মাছ ধরার জাল লাগিয়ে রুশ ড্রোনের হানা আটকানো। আগেও লাগানো হয়েছিল এমন জাল, তার ফলও হাতেনাতে পাওয়া গিয়েছিল।
একাধিক রুশ ড্রোন এই মাছ ধরার জালে আটকে আকাশেই বিস্ফোরণ ঘটিয়েছিল। ফলে ডেনমার্ক ও সুইডেন থেকে বিপুল পরিমাণে নিয়ে আসা হয়েছে ব্যবহৃত মাছ ধরার জাল। আর জেলেদের এই মাছ ধরার জালেই কিস্তিমাত করতে চায় জেলেনস্কি।


More Stories
ক্রস-বর্ডার ক্রাইমে বাধার প্রতিশোধ,চা চাষিকে বাংলাদেশে অপহরণ
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
আর্জেন্টিনার পরাজয়ের নেপথ্যে ফকল্যান্ড?