Home » স্কুলবাসের সঙ্গে ট্রেনের মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু দুই পড়ুয়ার

স্কুলবাসের সঙ্গে ট্রেনের মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু দুই পড়ুয়ার

সময় কলকাতা ডেস্ক:- সাতসকালে তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে সেমাঙ্গুপ্পাম এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় স্কুলবাসে সজোরে ধাক্কা মারে দ্রুতগামী একটি ট্রেন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়ার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিন পড়ুয়া সহ বাসচালক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সকাল সাড়ে সাতটা নাগাদ পাঁচ পড়ুয়াকে নিয়ে একটি স্কুলবাস লেভেল ক্রসিং পার হচ্ছিল। সেই সময় হঠাৎই একটি ট্রেন এসে সজোরে ধাক্কা মারে বাসটিকে। সংঘর্ষের ফলে প্রায় ৫০ মিটার দূরে ছিটকে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায় বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেভেল ক্রসিংয়ে কোন রেলকর্মী ছিলেন না, তিনি সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, এই গাফিলতির ফলেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। পরে ঘটনাস্থলে পৌঁছায় রেল এবং জেলা পুলিশ আধিকারিকরা।

About Post Author