Home » প্যালেস্টাইনের সমর্থনে লন্ডনে তুমুল বিক্ষোভ। গ্রেফতার প্রায় ৭০ জন

প্যালেস্টাইনের সমর্থনে লন্ডনে তুমুল বিক্ষোভ। গ্রেফতার প্রায় ৭০ জন

সময় কলকাতা ডেস্ক:- প্যালেস্টাইনের সমর্থনে লন্ডনে তুমুল বিক্ষোভ। গ্রেফতার প্রায় ৭০ জন। ব্রিটিশের রাজকীয় বিমানবাহিনী সদর দপ্তরের সামনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লন্ডন ছাড়াও ম্যানচেস্টার এবং অন্যান্য জায়গা থেকে বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। লন্ডন পুলিশ জানিয়েছে প্যালেস্টাইনপন্থী একাধিক নিষিদ্ধ সংগঠনের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছিল এই জমায়েতকারীরা। কাউকে কাউকে মারপিট করবার জন্য গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয় সপ্তাহ হল যেখানে প্যালেস্টাইনের সমর্থনে লন্ডন জুড়ে উত্তাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা মূলত অবিরাম প্যালেস্টাইনের উপর ইজরাইলের হামলা বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পতাকা ছাড়াও অনেকের টি শার্ট পড়ে এসেছিলেন যেখানে ইজরাইলের হামলার বিরুদ্ধে স্লোগান লেখা ছিল। আন্দোলন ঠেকাতে আসা পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীদের অনেকে।

About Post Author