সময় কলকাতা ডেস্ক:- গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন বামনগাছির কুলবেড়িয়া নতুন বাজার সংলগ্ন এলাকা। হাঁটুসমান জল জমে যাওয়ায় রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা। রাস্তা-ঘাট জলে থইথই। ফলে অগত্যা নৌকা কিংবা রেললাইনের ওপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষজন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বর্ষাতেই এই একই চিত্র দেখা যায়। পঞ্চায়েতকে বারবার জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান মেলেনি। প্রতিবার বর্ষাতেই এখানে জল জমে। ফলে প্রতিদিনই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।
প্রসঙ্গত, ভারী বৃষ্টির ফলে শুধু বামনগাছি-ই নয়, নাজেহাল অবস্থা সারা রাজ্যের। কলকাতা যেখানে জলমগ্ন। ফলে, সারা রাজ্যবাসীর অবস্থাই হয়ে উঠেছে শোচনীয়।
একদিকে বার্সার ফলে মানুষ যেমন গরমের হাত থেকে রেহাই পেয়ে থাকেন। তেমনই আরেকদিক দেখলে, ভারী বৃষ্টিতে মানুষের দৈনন্দিন কাজ বহুল মাত্রায় ব্যাহত হয়ে থাকে। কারণ একটাই জল থৈ থৈ পথ-ঘাট।


More Stories
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী