সময় কলকাতা ডিস্ক:- উত্তরবঙ্গে সম্প্রতি একের পর এক পাচারচক্রের ঘটনা সামনে আসছে। কিছুদিন আগেই উদ্ধার করা হয় ৫৪ জনকে। তার পর ফের ৩৪ জন নাবালিকা উদ্ধার হয় এক বাস থেকে। আবারও ভারত-নেপাল সীমান্তে সক্রিয় মানবপাচারচক্র। তবে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় এযাত্রায় আটকানো গেল পাচার।
গোপন সূত্রের নির্দিষ্ট তথ্য পেয়ে, ভারত নেপাল সীমান্তে মোতায়ন ৪১তম ব্যাটালিয়নের ‘সি’ কোয় পানিট্যাঙ্কির কিউআরটি ২জন নারী পাচারকারীকে আটক করে এবং উদ্ধার করা হয় একাধিক নাবালিকাকে। অনুমান, নেপাল থেকে কাজের নাম করে এ রাজ্যে আনা হচ্ছিল ওই কিশোরীদের। এরপর তাদের ভিন রাজ্যে পাচার করার ছক ছিল পাচারকারীদের। এদিকে দার্জিলিং-এর সীমান্ত এলাকা দিয়ে গাড়ি করে একাধিক নাবালিকাকে বাংলাদেশ সীমান্তে পৌঁছে দেওয়ার ছক কষেছিল পাচারকারীরা।
তবে, তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় এসএসবি। সীমান্ত এলাকায় গাড়িটি আটক করা হয়। উদ্ধার হওয়া নাবালিকারা প্রত্যেকেই নেপালের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া নাবালিকাদের শিলিগুড়ি হয়ে অন্য রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল। পাচারকারীরা ভিন রাজ্যে কাজের প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে এসেছিল বলে পুলিশ সূত্রে অনুমান। বর্তমানে তাদেরকে সুরক্ষিত হেফাজতে রাখা হয়েছে এবং পরিবারের হাতে ফিরিয়ে দিতে নেপাল সরকারের সাথে যোগাযোগ করছে ভারতীয় প্রশাসন।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?