সময় কলকাতা ডেস্ক:- লাগাতার বৃষ্টির ফলে বাঁকুড়ার ইন্দাস ব্লকে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বুধবার থেকে টানা বর্ষণে জমা জল ও দেবখালের জল উপচে পড়ায় শান্তাশ্রম, করিশুন্ডা, গোবিন্দপুর, আকুই-সহ একাধিক এলাকা জলবন্দী হয়ে পড়েছে। শান্তাশ্রম থেকে ইন্দাস যাওয়ার মূল রাস্তা প্রায় কোমর সমান জলের নীচে, বিপর্যস্ত যোগাযোগ মাধ্যম। স্কুলপড়ুয়া শিশুদের স্কুলে কোলে তুলে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই অভিভাবকদের।
জানা গেছে, দেবখালের উপর থাকা কজওয়ে সম্পূর্ণভাবে জলের নীচে চলে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন ওই রুট। বিভিন্ন এলাকায় কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে ব্লক প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে ত্রাণসামগ্রীও।
ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি করে পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবিতে। ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত ইন্দাসের জনজীবন। প্রশাসনের নজর পরিস্থিতির দিকে।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু