সময় কলকাতা ডেস্ক:- আবারও চিট ফাণ্ডে প্রতারণার শিকার হলেন সাধারণ মানুষ। এবারের ঘটনা উত্তর ২৪ পরগনার রহরা থানার অন্তর্গত পাতুলিয়া সংলগ্ন এলাকায়। জমানো সঞ্চয় হারিয়ে দিশেহারা প্রায় কয়েকশো পরিবার। প্রতিবেশীদের বিশ্বাসকে হাতিয়ার করেই গত ২৫ বছর ধরে ‘মাতৃ ব্যবসায়ী ফাণ্ড’ নামে একটি সংস্থা চালাতেন স্থানীয় বাসিন্দা উত্তম পাল ও সুজন পাল। কেউ মাসে মাসে, কেউ আবার প্রতিদিন অল্প অল্প করে টাকা রাখতেন এই ফাণ্ডে।
কিন্তু হঠাৎ করেই সোমবার সন্ধ্যার পর থেকেই উধাও ওই দুই অভিযুক্ত ভাই এবং তালাবন্ধ অবস্থায় রয়েছে তাদের বাড়ি। এই ঘটনার পরই অভিযোগ নিয়ে স্থানীয়রা ছুটে যান রহরা থানায়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুধু উত্তম ও সুজন নয়, এই কোটি কোটি টাকার প্রতারণার নেপথ্যে রয়েছেন তাঁদের আরও দুই ভাই। চার ভাই মিলে দীর্ঘদিন ধরে এই প্রতারণার জাল বিস্তার করেছিলেন বলে প্রাথমিক অনুমান। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে, তবে বাকি তিনজন এখনো অধরা। অমানতকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা ছোট ছোট অঙ্ক জমিয়ে কারও ৫ লাখ, তো কারও ৬ লাখ পর্যন্ত টাকা ফাণ্ডে রেখেছিলেন। আগেও সময়মতো টাকা ফেরত পেয়েছিলেন, ফলে বিশ্বাস আরও গভীর হয়েছিল তাদের প্রতি। আর সেই বিশ্বাসকেই ভেঙে চুরমার করে দিল এই প্রতারণা।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ