সময় কলকাতা ডেস্ক:- ফের রহস্যজনকভাৱে ছাত্রের মৃত্যু। এবার হাওড়া সাঁকরাইলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা। মৃত ছাত্রের নাম কপিল কুমার।
তার পরিবারের অভিযোগ, সে সাঁতার জানত, তাই জলে ডুবে মারা যাওয়া সম্ভব নয়, তাকে খুন করা হয়েছে।
জানা গেছে, হিমাচল প্রদেশের কপিলকে, রাখি বন্ধনের দিন কলেজের ড্রাইভিং পুলে ভেসে থাকতে দেখা যায়। এরপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের আরও অভিযোগ, তাদেরকে কলেজ তরফে সিসিটিভি ফুটেজও দেখানো হয়নি। এই ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ কলেজের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও পুলের আশপাশের কোন ক্যামেরার সন্ধান পায়নি। সোমবার কপিলের ময়নাতদন্ত হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট বের হওয়ার অপেক্ষা।
জানা গেছে, কপিলের বন্ধু এবং কলেজকর্মীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। অপরদিকে কলেজ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। বার বার কলেজের প্রশাসনিক অধিকর্তা অনিন্দিতা চক্রবর্তীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি আদৌ দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার