মঙ্গলবার মুম্বইয়ে বসবে নির্বাচক কমিটির বৈঠক, যেখানে ঘোষণা করা হবে ভারতের এশিয়া কাপ দল।বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘বুমরাহ নির্বাচকদের জানিয়েছেন তিনি এশিয়া কাপে নির্বাচনের জন্য প্রস্তুত। কমিটি আগামী মঙ্গলবারের বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে’।সূর্যের ফিটনেস নিয়ে চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট। তবে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে দেওয়া ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন তিনি।
শুভমান গিলকে বাদ দিয়ে এশিয়া কাপের দল নির্বাচন করা সহজ হবে না। কিন্তু একই সঙ্গে তাঁকে এশিয়া কাপের টিমে জায়গা করে দেওয়াও সমান কঠিন হবে। গিল খেললে, খেলবেন কোথায়? কোন পজিশনে? ওপেনিংয়ে সঞ্জু সম্যাসন আর অভিষেক শর্মা সেটল করে গিয়েছেন।
এশিয়া কাপে খুব বেশি পরীক্ষা না-ও করতে পারেন গম্ভীর ও আগরকর। ভারতের টপ ও মিডল অর্ডার প্রায় পাকা। গত কয়েকটা টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন।
ক্রিকেট দুনিয়ার শ্রেষ্ঠ যুদ্ধ ভারত-পাকিস্তান ম্যাচ।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, এশিয়া কাপে ভারতের ম্যাচের ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য ১৪-১৬ লক্ষ টাকা হতে পারে। দুই দেশের কোটি-কোটি মানুষ তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকে। স্বাভাবিকভাবেই, এই বিরাট সংখ্যক দর্শকের আগ্রহ ও উন্মাদনাকে কাজে লাগিয়ে নিজেদের বিজ্ঞাপন প্রচারে সব সংস্থাই আগ্রহী থাকে। কিন্তু এশিয়া কাপের ক্ষেত্রে তা যেন আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছে।
২৪ জুলাই এশিয়া কাপের গ্রুপ বিন্যাস ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার আটটি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পাশাপাশি মাঠে দেখা যাবে ওমান, সংযুক্ত আরব আমিরশাহী ও হং কং-কে। গ্রুপ-এ’তে টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের