চন্দ্রকান্ত পণ্ডিতকে কেচের পদে রাখেনি কেকেআর। পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হবেন কে? জল্পনার মধ্যেই বিরাট আপডেট দিলেন অভিষেক নায়ার।
মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণার আগে সম্প্রচারকারী চ্যানেলে সঞ্চালক রৌণক কপূরের সঙ্গে কথা বলছিলেন নায়ার ও আকাশ চোপড়া। সেখানে ভারতীয় ক্রিকেটারদের আইপিএলের পারফরম্যান্সের প্রসঙ্গ আসে। তখনই নায়ার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আগামী বছর কেকেআর দলের সব সিদ্ধান্ত তাঁকে নিতে হবে।
নায়ারের এই ইঙ্গিত শোনার পরেই জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, নায়ার প্রধান কোচ হবেন। আবার কেউ বলছেন তিনি মেন্টর হবেন। তবে কেকেআরে মেন্টরের পদে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। সুতরাং, নায়ারের প্রধান কোচ হওয়ার সম্ভাবনা বেশি।
দীর্ঘ দিন ধরে কেকেআরে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন নায়ার। গত বারের আইপিএলের আগে দলের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হন। নায়ার তাঁর সহকারী হলেও চাকরি বেশিদিন টিকিয়ে রাখতে পারেননি।
২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। সেই দলের সহকারী কোচ ছিলেন নায়ার। শেষ বার প্লে–অফে উঠতে পারেনি দল। প্রতিযোগিতার মাঝপথে নায়ার ফিরলেও সাফল্য আসেনি।
রাজস্থান থেকে সরাসরি সঞ্জুকে দলে নিতে চায় কেকেআর। অর্থাৎ, ‘ট্রেডিং’-এর মাধ্যমে ভারতীয় উইকেটকিপারকে দলে নিতে চায় তারা। ঠিক এ ভাবেই গুজরাত থেকে হার্দিক পাণ্ডিয়াকে নিয়েছিল মুম্বই। সঞ্জুকে চেন্নাইয়ে বিক্রি করে দিতে রাজি রাজস্থান। বিকল্প হিসাবে ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা বা শিবম দুবের একজনকে চাইছে তারা। তবে শোনা যাচ্ছে স্যামসনকে ছাড়তে তাঁর বর্তমান আইপিএল দল রাজস্থান রয়্যালস যা শর্ত দিয়েছে, তাতে একেবারেই রাজি নয় চেন্নাই। এই তিন ক্রিকেটারের কাউকে ছাড়তে নারাজ হলুদ ব্রিগেড। তাঁরা টাকার বিনিময়েই স্যামসনকে নিতে আগ্রহী বলে খবর। ফলে কেকেআর চাইছে সঞ্জুকে নিতে।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে