এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে না। পাকিস্তানকে বাদ দিয়েই নতুন করে সূচি ঘোষণা করা হয়েছে। ভারতীয় হকির সভাপতি দিলীপ তিরকে বলেন, এশিয়া কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। নিরাপত্তার কারণে পাকিস্তান দল ভারতে আসবে না। ফলে পরিমার্জিত সূচি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পরিবর্ত হিসেবে বাংলাদেশ আমন্ত্রিত ছিল আগেই ৷ আর ওমানের পরিবর্তে ভারতে এশিয়া কাপ খেলতে আসছে কাজাখস্তান ৷এশিয়ান হকি ফেডারেশনের ঘোষিত গ্রুপ বিন্য়াস অনুযায়ী পুল-এ’তে ভারতের সঙ্গেই জায়গা পেয়েছে কাজাখস্তান ৷
এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হবে চীন ম্যাচ দিয়ে ২৯ আগস্ট। জাপানের সঙ্গে ৩১ আগস্ট। গ্রুপের শেষ ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে ১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ের চ্যাম্পিয়শন রাউন্ডের সুপার ফোরের লড়াই শুরু ৩ সেপ্টেম্বর। ফাইনাল ৭ সেপ্টেম্বর।
পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই। ভারত সরকার ওই ঘটনার পর থেকে পাকিস্তান নাগরিকদের ভারতে আসার ভিসা দেওয়া বন্ধ করে দেয়। তবে অলিম্পিক আইন যাতে লঙ্ঘন না হয়, সে কারণে ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তান হকি দলের ভারতে আসা বন্ধ করা হবে না। ভিসা দিতেও তৈরি ছিল। কিন্তু পাকিস্তান হকি ফেডারেশনই সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তার কারণেই তারা দল পাঠাবে না ভারতে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল্যান্ড ও বেলজিয়ামে যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপ হকিতে সরাসরি খেলার যোগ্যতার্জন করবে।
এশিয়া কাপের জন্য ঘোষিত হল ভারতীয় হকি দল। বুধবার ১৮ সদস্যের ভারতীয় হকি দল ঘোষণা হয়। ভারতীয় দল- গোলরক্ষক: কিষাণ পাঠক, সূরজ কারকেরা, ডিফেন্ডার: সুমিত, জারমানপ্রীত সিং, হরমনপ্রীত সিং, অমিত রুইদাস, জুগরাজ সিং। মিডফিল্ডার: রাজিন্দার সিং, রাজকুমার পাল, হার্দিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর। স্ট্রাইকার: মনদীপ সিং, শিলান্দ লাকরা, অভিষেক, সুখজিত সিং, দীলপ্রীত সিং।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের