Home » লিগে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান, ময়দানে ফুটবল ম্যাচ চান অরূপ

লিগে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান, ময়দানে ফুটবল ম্যাচ চান অরূপ

ছবি- মোহনবাগান এসজি ফেসবুক

ছবি- মোহনবাগান এসজি ফেসবুক

বৃহস্পতিবার  সুরুচি সংঘের বিরুদ্ধে নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। ম্যাচের আগের দিন নিজদের মাঠে অনুশীলন করে মোহনবাগানের রিজার্ভ দল। অনুশীলনে দেখা গেল অনূর্ধব-১৫ দলের রাজদীপ পালকে। তবে বয়স ভিত্তিক দল থেকে আসা ফুটবলাররা আলাদা অনুশীলন করেন।

কোচ ডেগি কার্ডোজো অবশ্য বলেছন, আমাদের এই দল থেকে সিনিয়র দলে অনেকে গিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন খেলার সুযোগ পেয়েছেন এটা খুবই ভালো। আমাদের জয়ে ফিরতে হবে। মাঝে অনেক দিন ম্যাচ না হলেও আমাদের ফুটবলাররা অনুশীলেনর মধ্যেই ছিল। ফলে কোনও সমস্যা হবে না। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট পাওয়া। সুপার সিক্সে জায়গা করে নেওয়া।

সুরুচি সংঘ কিন্ত বেশ শক্তিশালী দল। রঞ্জন ভট্টচার্যের অধীনে ভালো ফুটবল এবারের লিগে খেলছে সুরুচি। ফলে সুরুচির বিরুদ্ধে জিততে হলে ভালো খেলতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে।

প্রায় ১ মাস পর আবার কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। ২৬ জুলাই শেষবার ম্যাচ খেলেছিল মোহনবাগান।

 

বুধবার ছিল পদ্মশ্রী গোষ্ঠ পালের ১২৯ তম জন্ম বার্ষিকী পালন। ভারতীয় ফুটবলের কিংবদন্তিকে শ্রদ্ধা জানালেন ময়দানের ক্রীড়াপ্রেমীরা।বুধবার গোষ্ঠ পালের জন্ম জয়ন্তী অনুষ্ঠান থেকেই কলকাতা লিগের ম্যাচ ফের ময়দানে করার দাবি তুললেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।

তিনি বলেছেন, কলকাতা লিগের ম্যাচ ময়দানে হবে এর থেকে ভালো কিছু হবে না এই কলকাতা লিগ থেকে অনেক ভালো প্লেয়ার উঠে আসে তারা যখন গোষ্ঠ পালের মূর্তিকে প্রণাম করে মাঠে খেলতে নামবে তখন তাদের মধ্যে একটা আলাদা জেদ থাকবে। লিগের জনপ্রিয়তা কমছে না। এই লিগের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসছে। হকির জন্য ময়দানে কলকাতা লিগের ম্যাচ করা সম্ভব হচ্ছে না। আগামী মরশুম থেকে যাতে লিগের খেলা ময়দানে হয় সেই ব্যবস্থা করা হবে।

 

About Post Author