Home » চাহালকে অতীত করে নতুন সম্পর্কে! মুখ খুলে বিস্ফোরণ ঘটালেন ধনশ্রী

চাহালকে অতীত করে নতুন সম্পর্কে! মুখ খুলে বিস্ফোরণ ঘটালেন ধনশ্রী

ছবি সৌ- সোশ্যাল মিডিয়া

ছবি সৌ- সোশ্যাল মিডিয়া

বিবাহ বিচ্ছেদের পরও চাহাল-ধনশ্রীকে নিয়ে চর্চা অব্যাহত।  ২০ মার্চ উভয়পক্ষের সম্মতিতে ডিভোর্স হয় চাহাল ও ধনশ্রীর। কে দায়ী, কে ঠিক, কে ভুল, এই সব নিয়ে দুপক্ষই ঠারেঠোরে মন্তব্য করেছেন। চাহাল আরজে মাহভাশের সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ বলেই গুঞ্জন। এর মধ্যে রটে গিয়েছে, ফের বিয়ে করতে চলেছেন ধনশ্রী।

ধনশ্রী বলেন, ‘ব্যক্তিগত জীবন আমরা কেন প্রকাশ্যে আনতে চাই না তার একটা কারণ আছে। একটা কয়েনের দুটো দিক আছে। এক হাতে তালি বাজে না। আমি এই বিষয়ে মুখ খুলছি না, তার মানে এই না যে কেউ যা ইচ্ছে বলবে। কেউ এটার অ্যাডভান্টেজ নিতে পারে না।

ধনশ্রী বলেন, ‘জীবনে কিছু করতে হলে, একই ঘটনার কথা বারবার বলে লাভ নেই। আমার এই নিয়ে অনেক কিছু বলার আছে। আমার দিকের গল্পটা বলার আছে। সেটা নিয়ে কি আমি কিছু বলতে চাই? হয়ত ভবিষ্যতে।’

৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোশ দিতে রাজি হন চাহাল। প্রাথমিকভাবে ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দেন চাহাল। বাকি টাকা পরে মিটিয়ে দেন। ২০ মার্চের মধ্যে মামলা মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল ফ্যামিলি কোর্টকে। একই তারিখে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।  বিবাহবিচ্ছেদের দিন চাহালের টি-শার্টের বার্তা নিয়ে তাঁকে খোঁচা দিয়েছেন ধনশ্রী।

ধনশ্রী বলছেন, “ডিভোর্সটা কি সেলিব্রেশন নাকি? বিষয়টা দুঃখজনক। অনেক আবেগ জড়িয়ে থাকে। শুধু দুটো মানুষ নয়, তাঁদের পরিবারও এর সঙ্গে জড়িয়ে থাকে। বিয়ের শুরুটা ভালোবাসা দিয়ে হয়, কিন্তু শেষটা হয় অন্যের বিশ্বাসঘাতকতায়। ওই দিনটা আমি খুব কষ্ট পেয়েছিলাম। ভেঙে পড়েছিলাম।

এদিকে চাহাল নতুন করে প্রেমে পরেছেন বলেই খবর। মাহভাশের সঙ্গে তাঁকে প্রকাশ্যে দেখা গিয়েছে বার বার।

 

About Post Author