Home » জাতীয় দলে বাঙালি ফুটবলারদের বঞ্চনা, অরূপের তির কেন্দ্র ও ফেডারেশনকে

জাতীয় দলে বাঙালি ফুটবলারদের বঞ্চনা, অরূপের তির কেন্দ্র ও ফেডারেশনকে

কল্যাণ চৌবে

কল্যাণ চৌবে

ফুটবল খেলাতেও এবার ইস্যু বাংলা  ও বাঙালি। জাতীয় দলে বাঙালি ফুটবলারদের সঙ্গে বঞ্চনার বিষয়ে সওয়াল করনে অরূপ বিশ্বাস। তাঁর তির কেন্দ্রীয় সরকার এবং এআইএফএফ-র দিকে।

নরেন্দ্র মোদী আসার আগের দিন বৃহস্পতিবার নবমহাকরণে সাংবাদিক সম্মেলন করে  ‘জাতীয় দলে বাংলার ফুটবলারদের সুযোগ দেওয়া হয় না। কেন্দ্রীয় সরকার তো বটেই, এআইএফএফ কর্তারাও এই বঞ্চনার সঙ্গে জড়িত।কলকাতা লিগে এতদিন পাঁচজন বাঙালি ফুটবলার খেলতে পারত। আমি এবং দফতর থেকে উদ্যোগ নেওয়ার পর সেই সংখ্যাটা ছয় হয়েছে। তবে আমরা চাই এটা যেন আট, নয়ে গিয়ে দাঁড়ায়। বাঙালি ফুটবলার তুলে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। ‘

অরূপ বিশ্বাস আরও বলেন, “এভাবে বাংলার প্রতিভাকে কোনওভাবে দমানো যায়নি, যাবেও না। এই বাংলা থেকে অনেকেই নেতৃত্বও দিয়েছেন। বাংলা মাথা উঁচু করে সবার শীর্ষে ছিল। সেই কারণেই গোখলে বলেছিলেন, আজ বাংলা যা বলছে, কাল ভারতবর্ষ সেটাই ভাবছে।

এদিকে সূত্রের খবর, মোহনবাগানের জাতীয় ফুটবলারদের শিবিরের আসার জন্য সরাসরি ফোন করছেন জাতীয় কোচ খালিদ জামিল, কারণ মোহনবাগান জাতীয় দলের শিবিরে ফুটবলারদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

 

শুক্রবার সারা দেশের ফুটবল মহলের নজর সুপ্রিম কোর্টের দিকে। শুক্রবার আইএসএল সংক্রান্ত আবেদনের প্রথম শুনানি রয়েছে। জটিলতার আবহে আইএসএলের ৮ ক্লাব শীর্ষ আদালতের দৃষ্টি আর্কষণ করেন।

গত সোমবার অ্যামিকাস কিউরি, সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্করনারায়ণন উল্লেখ করার পর, বিচারপতি পিএস নরসিমার নেতৃত্বাধীন একটি বেঞ্চ জানায় ২২ আগস্ট এই মামলার শুনানি করবে।

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ পুরোটাই অন্ধকারে। ইস্টবেঙ্গল সহ সব দল তাকিয়ে রয়েছে শুক্রবারের দিকে। শুক্রবারই শীর্ষ আদালতে ভারতীয় ফুটবল নিয়ে শুনানি হওয়ার কথা। তারপরই দল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

About Post Author