এশিয়া কাপ ২০২৫ শুরু হতে আর মাত্র ক’দিন বাকি।বিনা স্পনসর নিয়ে এশিয়া কাপ খেলতে হতে ভারতীয় দলকে। কারণ ভারতীয় দলের প্রধান স্পনসরকারী সংস্থাকেই কালো তালিকা ভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে পাশ হয়েছে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’। ড্রিম ১১, মাই ১১ সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধের কথা বলা হয়েছে এই বিলে।
এতদিন ধরে বোর্ডের বেশিরভাগ আইয়ের বড় অংশ এই ধরনের গেমিং/ বেটিং সংস্থাগুলির থেকে আসতো। কিন্তু এই সংস্থাকে বরখাস্ত করা নিয়ে যে খবর সামনে উঠে আসছে তাঁর পর থেকে বাঁকি সংস্থাগুলিও হাত তুলে নিয়েছে।
এই সংস্থার সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি রয়েছে। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছে দু’পক্ষে। ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব ১৯ দলের জার্সিতেও থাকে ড্রিম ১১-এর লোগো।
ড্রিম ইলেভেনের ধাক্কা খাওয়া নতুন কোনও ঘটনা নয়। ভারত ক্রিকেট দলের জার্সি স্পনসর হওয়া একাধিক কোম্পানিকে আগে সরতে হয়েছে। সেই তালিকায় এবার যোগ হল ড্রিম ইলেভেন। বিরাট কোহলি-রোহিত শর্মাদের গত ৫টি জার্সি স্পনসরকেই সরত হয়েছে। ড্রিম ইলেভেনের পরিবর্তে হয়তো একন নতুন কোনও কোম্পানির দ্বারস্থ হবে বিসিসিআই।
এই পরিস্থিতিতে তাদের পক্ষে ভারতীয় দলকে স্পনসর করা কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। বিসিসিআই কর্তারাও খানিকটা উদ্বিগ্ন। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘‘বিষয়টা অনুমোদিত না হলে আমাদের কিছু করার নেই। কেন্দ্রীয় সরকারের প্রতিটা নীতি অনুসরণ করে চলবে বিসিসিআই।’’


More Stories
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের