Home » ইস্টবেঙ্গলের ব্যর্থতা ভুলে ডায়মন্ড হারবারের হয়ে জ্বলে উঠতে চান ব্রাইট

ইস্টবেঙ্গলের ব্যর্থতা ভুলে ডায়মন্ড হারবারের হয়ে জ্বলে উঠতে চান ব্রাইট

বৃহস্পতিবার এরিয়ানের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল সাদা কালো ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে সাদা কালো ব্রিগেড আরও বেশি আক্রমণ করতে থাকে। অবশেষে ৬৫মিনিটে সাদা কালো দলের হয়ে এক মাত্র গোলটি করলেন সজল বাগ। এই গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করল মহমেডান। তবে কলকাতা লিগে সুপার সিক্সে উঠার আশা কম।

ডুরান্ড কাপ ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। ভিসা সমস্যার জন্য ভারতে আসতে দেরী হয়েছিল তাদের দুই বিদেশি ব্রাইট এবং সানডে-র। অবশেষে দুই বিদেশি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
কয়েক দিন অনুশীলনের পর অবশেষে বৃহস্পতিবার সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ডায়মন্ড হারবার এফসির দুই বিদেশি ফুটবলার।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাইট বলেন, ইস্টবেঙ্গলের প্রতি আমি কৃতজ্ঞ, আমাকে ভারতে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। অতীত ভুলে আমি সামনে তাকাতে চাই। ডায়মন্ড হারবার এফসির জার্সিতে ভালো খেলাই লক্ষ্য।
আই লিগ টু-তে চ্যাম্পিয়ন হয়ে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার। কিবু ভিকুনার দল কিন্ত ভারতীয় ফুটবল মানচিত্র ক্রমশ নিজেদের জায়গা করে নিচ্ছে।

ব্রাইট বলছে ‘দেখুন, ডায়মন্ড হারবার এফসি-র উন্নতি এবং তাদের আগামীর প্রজেক্টের টানেই এলাম এই ক্লাবে। ইস্টবেঙ্গলের কাছে আমি কৃতজ্ঞ। তবে সত্যি বলতে এখন আর অতীত নিয়ে আমি আর ভাবতে চাই না। বর্তমানেই ফোকাস। আমার নতুন ঘর ডায়মন্ড হারবার এফসি। তাদের হয়েই সর্বস্ব দিয়ে লড়াই করতে চাই।’ ব্রাইট বলছেন যে, তাঁর আপাতত টার্গেট আই-লিগ। নাইজেরিয়ান ফরোয়ার্ডের সংযোজন, ‘আইএসএল খেলেছি ইস্টবেঙ্গলের হয়ে, এবার আই-লিগ খেলব। অবশ্যই লক্ষ্য থাকবে এক নম্বরে শেষ করে বোঝানো কেন আমরা দাবিদার। যদিও এই লিগ নিয়ে আমার কোনও ধারনা নেই। তবে আমি ধাপে ধাপে ভাবতে চাই।’

About Post Author