Home » এশিয়া কাপের স্ট্যান্ড বাই ক্রিকেটাররা কবে যাবেন দুবাই? বোর্ডের সিদ্ধান্ত ঘিরে তুমুল চর্চা

এশিয়া কাপের স্ট্যান্ড বাই ক্রিকেটাররা কবে যাবেন দুবাই? বোর্ডের সিদ্ধান্ত ঘিরে তুমুল চর্চা

এশিয়া কাপের ১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। এই তালিকায় আছেন প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। কিন্তু এই পাঁচ ক্রিকেটার এখনই দলের সঙ্গে যাবেন না।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, অলরাউন্ডার, উইকেটরক্ষক, স্পিনার, পেসার প্রতিটি বিভাগে অতিরিক্ত ক্রিকেটার রয়েছেন। এই পরিস্থিতিতে স্ট্যান্ড বাইদের সেখানে নিয়ে যাওয়ার অর্থ নেই। যদি ১৫ জনের দলে বিকল্প না থাকে, তখনই স্ট্যান্ড বাইয়ে থাকা ক্রিকেটারদের নিয়ে যাওয়া হবে

বিসিসিআইয়ের এক সূত্র পিটিআই’কে জানিয়েছে, “স্ট্যান্ডবাই খেলোয়াড়রা মূল দলের সঙ্গে দুবাই যাবে না। প্রত্যেক ক্রিকেটারকে ৪ সেপ্টেম্বর দুবাই আসতে বলা হয়েছে। ৫ তারিখ আইসিসি অ্যাকাডেমিতে প্রথম নেট সেশন হবে। যাতে খেলোয়াড়দের কোনও অসুবিধা না হয়, সেই কারণে নিজ নিজ শহর থেকে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।”

খেলোয়াড়দের নিজ নিজ শহর থেকে সরাসরি দুবাইয়ে পৌঁছে যাবেন, সেখানেই তারা একত্রিত হবেন।। পূর্বে মুম্বই থেকে দলগতভাবে সফর করাই ছিল প্রচলিত রীতি।২০২৫ সালের এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

নতুন স্পনসর পেতে আরও বেশি সময় লাগবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি পাস হওয়া অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্টের পর ড্রিম ১১ ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসর হিসেবে বিসিসিআই-র সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেছে। ২৮ অগাস্ট বৃহস্পতিবার বিসিসিআই-র অন্তর্বর্তীকালীন সভাপতি রাজীব শুক্লার সভাপতিত্বে জরুরি অ্যাপেক্স কাউন্সিলের সভা হয়। সেই সভায় নতুন স্পনসর খুঁজে বের করার বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু যেহেতু বিজ্ঞাপন দেওয়া-সহ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সময় লাগবে, এশিয়া কাপের আগে স্পনসর খুঁজে পাওয়া কঠিন হবে। তা

 

 

About Post Author