Home » এক বছর থেকেই পদ ছাড়লেন, বিরাট সিদ্ধান্ত নিলেন রাহুল দ্রাবিড়

এক বছর থেকেই পদ ছাড়লেন, বিরাট সিদ্ধান্ত নিলেন রাহুল দ্রাবিড়

প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়

প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়

রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়।মাত্র এক বছরের মাথাতেই রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ ছাড়লেন রাহুল দ্রাবিড়। কিন্তু কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি।

রাজ্স্থান রয়্যালসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রাহুল দ্রাবিড়কে আরও বড় পদের অফার দেওয়া হয়েছিল। কিন্তু তা তিনি গ্রহণ করেননি। সূত্রের খবর রাহুল দ্রাবিড়কে হেড অব ক্রিকেট পদের অফার দেওয়া হয়েছিল। ওই পদ রয়েছেন কুমার সঙ্গকারা। মনে করা হচ্ছে হোড কোচের পদে সঙ্গকারাকে আনার পরিকল্পনা রয়েছে রয়্যালসের।

রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়, ‘২০২৬ সালের আইপিএলের আগে আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। রাহুল বহু বছর আমাদের সঙ্গে ছিলেন। তাঁর নেতৃত্ব একাধিক প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে। আমাদের দলের মূল্যবোধ তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর অবদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

দ্রাবিড়ের সঙ্গে রাজস্থানের সম্পর্ক দীর্ঘ দিনের। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই দলের হয়ে আইপিএল খেলেছিলেন। অতীতে দলের মেন্টর হিসাবেও কাজ করেছেন। গত আইপিএলের আগে প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর পরামর্শেই রাজস্থান কর্তৃপক্ষ গত নিলামে দলে নিয়েছিল বৈভব সূর্যবংশীকে। তাঁর ছোঁয়ায় দ্রুত পরিণত হয়ে উঠেছে বিহারের ১৪ বছরের ব্যাটার। আইপিএলের আগে কর্নাটকে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন দ্রাবিড়। হুইল চিয়ারে বসে রাজস্থানকে কোচিং করিয়েছিলেন তিনি

টিম ইন্ডিয়াকে দীর্ঘদিন কোচিং করিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল ২০২৩ এশিয়া কাপ জয় করেছিল। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভারত দুর্দান্ত পারফরম্য়ান্স করে। ফাইনালে উঠলেও শেষ ম্য়াচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। এরপর ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভারত নজরকাড়া ক্রিকেট উপহার দেয়। শেষপর্যন্ত খেতাব জয় করে।

About Post Author