Home » এশিয়া কাপের সময় সূচিতে বদল, কখন শুরু হবে ভারতের ম্যাচ?

এশিয়া কাপের সময় সূচিতে বদল, কখন শুরু হবে ভারতের ম্যাচ?

ভারতীয় দল

ভারতীয় দল

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু এশিয়া কাপ। কিন্তু টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে সময় সূচিতে বদল।  প্রাথমিকভাবে ঠিক হয়েছিল এই ম্যাচগুলি স্থানীয় সময় সন্ধে ৬টা এবং ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টার সময় শুরু হবে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে এসিসি জানিয়ে দিল, টুর্নামেন্টে যে ১৮টি খেলা রাতে হওয়ার কথা সবকটির সময় আধ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হচ্ছে।

ম্যাচগুলি স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬টা এবং ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে। টুর্নামেন্টের একমাত্র ডে ম্যাচ ১৫ সেপ্টেম্বরের আমিরশাহি বনাম ওমান ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকাল ৪টে (ভারতীয় সময় বিকাল ৫.৩০) থেকেই।

প্রসঙ্গত, এশিয়া কাপের সূচি ঘোষণার পর থেকেই সমালোচনার মুখে বিসিসিআই। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি। পরের রাউন্ডে গেলে আবার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকবে। পহেলগাঁও জঙ্গিহানার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া এড়ানো যেত। কিন্তু সেটা করা হয়নি। কিন্তু লিজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। একাধিক ভারতীয় প্লেয়ার ম্যাচ খেলতে বেঁকে বসে

এদিকে ভারতীয় দলের বোলার অর্শদীপ সিং জানিয়েছেন, “গত দুই মাসে আমি শিখেছি, কী ভাবে বিরক্তকর পরিস্থিতিতেও নিজেকে আনন্দে রাখতে হয়। ম্যাচে অনেক সময় আসবে যখন উইকেট পড়বে না। সেই সময় আপনি কী ভাবে নিজেকে আনন্দে রাখছেন সেটাই বড় কথা।”

About Post Author