Home » প্রকাশ্যে এল রোহিত শর্মার ফিটনেস টেস্টের রিপোর্ট, পাস করলেন হিটম্যান?

প্রকাশ্যে এল রোহিত শর্মার ফিটনেস টেস্টের রিপোর্ট, পাস করলেন হিটম্যান?

রোহিত শর্মা

রোহিত শর্মা

 

এশিয়া কাপের আগে রোহিত শর্মার ফিটনেস টেস্টের দিকে সকলের নজর ছিল।এই টেস্টের যে রিপোর্ড কার্ডে দেখা যাচ্ছে শুধু পাস নয়, ফিটনেস আর দৌড়ের নিরিখে রোহিত শর্মা সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। কুড়িয়েছেন প্রশংসা। এমনকি পারফরম্যান্স দেখে ট্রেনিং স্টাফেরাও চমকে গিয়েছেন!তবে সূত্রের খবর ইয়ো ইয়ো টেস্টে অংশ নিয়েছেন রোহিতরা। আর তাতে শুধু রোহিত নন পাশ করেছেন শুভমন গিল, জিতেশ শর্মা, জসপ্রীত বুমরারা।
রোহিত কিন্তু বুঝিয়ে দিয়েছেন তাঁর ফিটনেসে কোনও খামতি নেই। আপাতত কোনও খেলা না থাকলেও নভেম্বরে অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ় খেলতে যাবে ভারত। সেখানে খেলার কথা রোহিতের। তার আগে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে তিনটি এক দিনের ম্যাচেও খেলতে পারেন তিনি।
প্রসঙ্গত, গত ৩০ ও ৩১ অগস্ট বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আয়োজিত হয় এই ফিটনেস পরীক্ষা। দীর্ঘদিন ধরে দলের খেলোয়াড়দের জন্য ‘ইয়ো-ইয়ো টেস্ট’ (চালু থাকলেও সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কঠিন ‘ব্রঙ্কো টেস্ট’। তবে রোহিতদের ক্ষেত্রে ব্রাঙ্কো টেস্ট হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ সে ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি।
টি-২০ ও টেস্ট থেকে অবসরের পর আগামী ২০২৭ একদিনের বিশ্বকাপ খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন রোহিত শর্মা। কিন্তু সাম্প্রতিক সময়ে তার কেরিয়ারের ভবিষ্যত নিয়ে উঠেছিল প্রশ্ন।২০২৭ সালে একদিনের বিশ্বকাপ। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ একটুর জন্য হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার। আগামী দুই বছর পর দক্ষিণ আফ্রিকা সহ দুই দেশে। আগামী বিশ্বকাপে কারা থাকবেন ভারতীয় দলে তা নিয়ে চর্চা শুরু হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো বিরাট কোহলি আগামী বিশ্বকাপের দলে খেলতে পারেন। তবে রোহিত শর্মা দলে নাও থাকতে পারেন।

About Post Author