Home » অবিলম্বে অভিষেক গ্রেফতার হতে পারেন কোন মামলায় ? আর কী কী মামলা রয়েছে যেখানে জেলে যেতে পারেন তিনি?

অবিলম্বে অভিষেক গ্রেফতার হতে পারেন কোন মামলায় ? আর কী কী মামলা রয়েছে যেখানে জেলে যেতে পারেন তিনি?

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুন : বিরোধী রাজনৈতিক শিবির যা বলে আসছিল এখন তা সরাসরি বলছেন আইনজ্ঞরা। তাঁরা বলছেন অবিলম্বে অভিষেক গ্রেফতার হতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার হওয়া সময়ের অপেক্ষা মাত্র। মধ্যপ্রদেশ হাইকোর্টের দেওয়া একটি নির্দেশ এই সম্ভাবনাকে প্রবল করে তুলেছে বলেই আইন সম্পর্কে ওয়াকিবহাল মহলের তরফে বলা হচ্ছে।

দিলীপ ঘোষের রাজনৈতিক প্রতিপক্ষরা যেমন বলছেন অবিলম্বে  অভিষেক গ্রেফতার হতে পারেন , পাশাপাশি কয়েকদিন আগেই তৃণমূলেরই অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে বলেছিলেন, ” অ্যারেস্ট হয়ে যেতে পারে যে কোন মুহূর্তে। ” পরিস্থিতি যেদিকে, সত্যি কি যে কোন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে পারেন?

আইনজ্ঞদের মতে মধ্যপ্রদেশ হাইকোর্ট তার গ্রেফতারের উপরে অন্তর্বর্তীকালীন  স্থগিতাদেশ প্রত্যাহার করায় তেমনটাই জল্পনা কল্পনা। মধ্য প্রদেশ হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই আদেশের কপি অবিলম্বে ট্রায়াল কোর্টে পাঠাতে হবে। এই মামলা সংক্রান্ত রক্ষাকবচ উঠে যাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়েছে।

কী ছিল এই মামলায়? জানা গিয়েছে ২০২০ সালে একটি রাজনৈতিক সমাবেশে বঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় কে ” গুন্ডা ” বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্যের বিরুদ্ধে ভুপালে স্পেশাল কোটে শরণাপন্ন হয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। মধ্যপ্রদেশে এমপি -এমএলএদের আদালতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ তোলা হয়েছে তখন বঙ্গে একের পর এক অভিযোগ ও মামলা তাঁর বিরুদ্ধে। জেরাতে জেরবার অভিষেক এখনও গ্রেফতার না হলেও বিভিন্ন এমন অভিযোগ রয়েছে যেখানে অভিষেক গ্রেফতার হতেই পারেন বলে আইনজ্ঞ মহলের ধারণা।

উল্লেখযোগ্যভাবেই, যে একাধিক মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে চলছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সই জালিয়াতি মামলা এবং নিয়োগ দুর্নীতি মামলা। বিরোধী দলনেতা চয়নে কই জালিয়াতি মামলায় একাধিকবার তাকে সাক্ষ্য দিতে হয়েছে ভবানী ভবনে। মামলা রুজু হওয়ার পেছনে রয়েছেন তৃণমূল দলেরই একাধিক বিধায়ক যারা অভিযোগ করেছিলেন তাদের সই জাল করা হয়েছে । এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলাতেও আইনি জটে ফেঁসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলাতেও ইডি তাঁকে জেরা করেছে। তার বিরুদ্ধে রয়েছে আমফাল দুর্নীতির অভিযোগ রয়েছে বালি পাচার, গরু পাচার সহ একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ। রাজনৈতিক এবং আইনজীবী মহলের ধারণা, নিস্তার মেলা দায়!

আরও পড়ুন অভিষেকের গ্রেফতার নিয়ে বড় ইঙ্গিত দিলীপ ঘোষের

 

About Post Author