আচমকাই অবসর ঘোষণা।২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্ক। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
স্টার্ক বলেছেন, “টেস্ট ক্রিকেট বরাবরই আমার অগ্রাধিকারের তালিকায় উপরে। তবে অস্ট্রেলিয়ার হয়ে যে টি-টোয়েন্টি ম্যাচগুলোয় খেলেছি, তার প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপের কথা বলব। আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম বলেই শুধু বলছি না, ওই বিশ্বকাপে যে দলটা পেয়েছিলাম তার জন্য বলছি।”
তিনি আরও বলেন, “ভারতে বিদেশ টেস্ট সফর, অ্যাশেজ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দিকে তাকিয়ে আমি মনে করি এই অভিযানের জন্য সম্পূর্ণ ফিট থাকা এবং আমার নিজের সেরাটা দেওয়ার গুরুত্বপূর্ণ সময়।” অন্যদিকে ভারতীয় দল অক্টোবরে অস্ট্রেলিয়ার সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে।
এছাড়াও ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ । এই গুরুত্বপূর্ণ সিরিজগুলি এবং বিশ্বকাপকে মাথায় রেখে তিনি এইরকম সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য ২০২৭ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়া ভারত সফর করবে। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ।
২০১২ সালে অভিষেক হওয়া স্টার্কের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট আছে ৭৯টি, অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২২ সালে ২০ রানে ৪ উইকেট তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কাছাকাছি এসে এই সিদ্ধান্ত অনেককেই চমকে দিতে পারে। তবে স্টার্কের ক্যারিয়ার অনুসরণ করে থাকলে এটি খুব বিস্ময়কর নয়। আগেও নানা সময়ে টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে বা জাতীয় দলের জন্য নিজেকে চনমনে রাখতে বিশাল অর্থের হাতছানি উপেক্ষা করে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বা নিলামে নাম দেননি।


More Stories
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের