প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা চেন্নাই সুপার কিংস দলের মালিক এন শ্রীনিবাসনের সঙ্গে ধোনির জুটি ক্রিকেট মহলে সবথেকে চর্চিত বিষয়। মাঝে বেশ কয়েক বছর সিএসকের সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্ত চেন্নাই সুপার কিংস দলে আবারও প্রত্যাবর্তন করলেন শ্রীনি। ফের একবার ধোনি-শ্রীনি জুটি দেখা যাবে।
পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন দলের সভাপতি হিসেবে ফিরলেন প্রায় ১০ বছর পর। ৮০ বছর বয়সে সুপার কিংসের সভাপতি হয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংস দলের পাশাপাশি জোহানেসবার্গ সুপার কিংস ও টেক্সাস সুপার কিংসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও দেখা যাবে তাঁকে। শ্রীনিবাসনের পাশাপাশি তাঁর মেয়ে রূপা গুরুনাথও দীর্ঘদিন পর ফের পরিচালনায় এসেছেন।
শ্রীনিবাসনের দায়িত্বগ্রহণের কথা জানিয়েছেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘শ্রীনিবাসনের দায়িত্ব গ্রহণ সিএসকের জন্য আশীর্বাদের মতো। উনি আমাদের সেরা প্রশাসক। তিনি আবার দায়িত্ব নেওয়ায় আমি খুব খুশি। এই বয়সে বেশি ঘোরাঘুরি করা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি আমাদের উপদেষ্টা হিসাবে থাকবেন। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করব। আমরা দু’জনেই চেন্নাইয়ের বাসিন্দা। তাই প্রতি দিন যোগাযোগ রাখাও কঠিন হবে না।’’
বিশ্বনাথন এ কথাও নিশ্চিত করেছেন, শ্রীনিবাসন এসএ২০ এবং মেজর ক্রিকেট লিগে সিএসকে’র তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাঁর নির্দেশনা চাওয়া হবে। এক্ষেত্রে তিনি সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবেন পূর্ণ সময়ের ডিরেক্টর গুরুনাথ এবং ম্যানেজিং ডিরেক্টর বিশ্বনাথনের সঙ্গে। পাশাপাশি চেন্নাইয়ের বোর্ড সদস্য হিসাবে থাকছেন সঞ্জয় প্যাটেল, আর শ্রীনিবাসন, রাকেশ সিং, পিএল সুব্রহ্মণ্যম, ভি মানিকম এবং ই জয়শ্রীও।


More Stories
নবজন্মের দিনে বিধ্বংসী সূর্য -ঈশান মাটিতে মেশালেন নিউজিল্যান্ডকে
ক্রিকেট বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশের পাশে নেই পাকিস্তান
ক্রিকেটে বাংলাদেশকে কচুকাটা করল ভারত