Home » ওমানের বিরুদ্ধে দুরন্ত জয়, খালিদ চালে তৃতীয় ভারত

ওমানের বিরুদ্ধে দুরন্ত জয়, খালিদ চালে তৃতীয় ভারত

শক্তিশালী ওমানের বিরুদ্ধে দুরন্ত জয়, আশা দেখাচ্ছেন খালিদ জামিল। ফিফা ক্রম তালিকায় ভারতের থেকে অনেক এগিয়ে ওমান।

কাফা কাপের তৃতীয়স্থান নির্ধারক ম্যাচে সোমবার ওমানের বিরুদ্ধে জিতল ভারত।। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।   টাইবেকারই ৩-২ গোলে ভারত জিতল।

প্রতিপক্ষকে মেপে নিয়েই আক্রমণে উঠতে চেয়েছিল ভারত। প্রথম ১৫ মিনিট সেভাবে আক্রমণের সুযোগ পায়নি ভারত।
প্রথম ৪৫ মিনিট শেষে কোনও দলই গোল করতে পারেনি। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। ৫৫ মিনিটে গোল করে ওমান। ইয়ামাদি গোল করে ওমানকে এগিয়ে দিলেন। তবে হাল ছাড়েনি ভারত।

 

৮০ মিনিটে সমতা ফেরাল ভারত। উদান্ত সিং গোল করে দলকে সমতায় ফেরালেন।
৯০ মিনিট শেষে খেলার ফল ১-১। ফলে খেলায় গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল থাকে ১-১। টাইবেকারে প্রথম দুটি শর্ট মিস করে ওমান। ভারত ৩-২ গোলে জেতে।

এই টুর্নামেন্ট ছিল কোচ খালিদ জামিলের প্রথম চ্যালেঞ্জ। তাজিকিস্তানের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করে ভারত। এরপর শক্তিশালী ইরানের বিরুদ্ধে ৩ গোলে হারে। আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করে তৃতীয় স্থানাধিকারী ম্যাচ খেলার সুযোগ পায় ভারত।

ভারতের সিনিয়র জাতীয় পুরুষ ফুটবল দল অক্টোবর ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে, ৯ অক্টোবর।

এরপর দল গোয়ায় যাবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় লেগ খেলতে।
ভারত এখন কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর হংকংয়ের কাছে ০-১ গোলে হেরেছে।

About Post Author