রবিবারের ভারত–পাকিস্তান ম্যাচ মাঠের লড়াইয়ের দিক থেকে তেমন উত্তাপ ছড়ায়নি। সলমন আঘাদের দলকে কার্যত উড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের ভারত। কিন্তু বাইশ গজের বাইরে যে ঘটনার ঘনঘটা, তা আদতে হ্যান্ডশেক-বিতর্ককে কেন্দ্র করে ঘুরপাক খেয়েছে। ম্যাচ-শেষে পাকিস্তানি ক্রিকেটাররা এগিয়ে এলেও ভারতীয় দল দূরে থাকলেন।
ম্যাচের পর জয়ী এবং পরাজিত অধিনায়কের কথা বলাই রীতি। সাধারণত পরাজিত দলের অধিনায়কই আগে আসেন। সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর ম্যাচের সেরা ক্রিকেটার কুলদীপ যাদবের সঙ্গে কথা বলার পরেই সরাসরি ডেকে নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার আশেপাশে কোথাও দেখাও যায়নি সলমনকে। পাক অধিনায়ককে বক্তব্য পেশ করার জন্য ডাকাও হয়নি।
ম্যাচ জয়ের পরেও একই ছবি। তখনও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ডাগ আউটে ফুরে আসেন সূর্য এবং শিবম দুবে। সাজঘরের দরজাও প্রতিপক্ষ দলের মুখের উপর বন্ধ করে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে কার্যত পালিয়ে গেলেন।
কেন এমন হল? সাংবাদিক সম্মেলনে এসে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন, “প্রতিপক্ষ দলের আচরণে আমরা হতাশ। আমরা চেয়েছিলাম প্রতিপক্ষ দলের সঙ্গে হাত মেলাতে। সেটা হয়নি। সেই কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে সলমন আসেনি। এই ম্যাচে আমাদের পারফরম্যান্সও খুবই হতাশাজনক ছিল।”


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের