কোচের নির্দেশেই হাত মেলাননি সূর্যরা? বিতর্ক তুঙ্গে
ভারত পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্কে উত্তাল গোটা ক্রিকেট বিশ্ব।
টসের সময় প্রতিপক্ষ অধিনায়ক সলমন আঘার সঙ্গে করমর্দন করেননি । ম্যাচ জয়ের পরেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ডাগ আউটে ফুরে আসেন সূর্য এবং শিবম দুবে।
কিন্তু কার নির্দেশে ভারতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন না?
জানা গিয়েছে, গম্ভীর ক্রিকেটারদের বলেছিলেন সোশাল মিডিয়া থেকে দূরে থাকো। বাইরের কোনও কিছু ভেবো না। তোমাদের কাজ ভারতের হয়ে খেলা। পহেলগাঁওয়ে কী হয়েছে ভুলে যেও না। প্রতিপক্ষের সঙ্গে করমর্দন যেমন করবে না তেমনই বাড়তি গুরুত্ব দেবে না। মাঠে নিজেদের সেরাটা দাও এবং দলকে জেতাও।
প্রাক্তনীরাও এই বিতর্কে দ্বিধা বিভক্ত। সৈয়দ কিরমানি ভারতীয় দলের নীতিকে সমর্থন করছেন। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় এই বির্তকে ঢুকতে চাননি। তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
সৌরভ ভারত পাক ম্যাচের উত্তেজনা নিয়ে বলেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একসময় দারুণ ছিল। এখন ম্যাঞ্চেস্টার সিটি বলে বলে হারাচ্ছে। একই অবস্থা ভারত-পাকিস্তান ম্যাচের।যতবার খেলা হবে, ভারত ওদের হারাবে।এই পাকিস্তান দল ওয়াসিম আক্রম, জাভেদ মিয়াঁদাদের পাকিস্তান নয়। ভারত অনেক এগিয়ে। কালকের ম্যাচেও সেটাই দেখেছি। এখন ভারত-পাকিস্তান ম্যাচ বড় ম্যাচই নয়। বাইরে থেকে উত্তেজনা তৈরি করা হয়। “


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে