Home » সুপার কাপে বিদেশি সংখ্যা কমানো নিয়ে ফেডারেশনকে চিঠি মোহনবাগানের

সুপার কাপে বিদেশি সংখ্যা কমানো নিয়ে ফেডারেশনকে চিঠি মোহনবাগানের

সুপার কাপে বিদেশি খেলানো নিয়ে ফেডারেশনকে গুরুত্বপূর্ণ চিঠি পাঠালো মোহনবাগান। আসন্ন সুপার কাপে ছয় জন বিদেশি ফুটবলারকে খেলানো যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন, কিন্তু দেশীয় ফুটবলারদের পাশে দাঁড়াতে এবং ভারতের এক নম্বর ক্লাব হিসেবে এবার ফেডারেশনকে চিঠি দিল সবুজ মেরুন শিবির।

আসন্ন সুপার কাপে ছয় জন বিদেশি কে একসঙ্গে খেলানো যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এর আগে দু’বছর পূর্বে সুপার কাপে এই নিয়ম  ছিল কিন্তু সেই সময় ফিফা উইন্ডোর ম্যাচ ছিল এবার কিন্তু ফিফা উইন্ডোর কোন ম্যাচ নেই ফলে সব ভারতীয় ফুটবলাররাই তাদের নিজে নিজে ক্লাবে হয়ে খেলতে পারবেন সুপার কাপে।

আগামী ২২ শে অক্টোবর এসিএল এর ম্যাচে ঘরের মাঠে আর নাসের ক্লাবের মুখোমুখি হবে এফসি গোয়া  এই ম্যাচ কে উন্মাদনা তুঙ্গে এই ম্যাচে নিজেদের মেলে ধরতে তৈরি সন্দেশ ঝিঙ্ঘানরা। ভারতীয় দলে খেলার সময় চোট পেয়েছিলেন সন্দেশ। আপাতত তিনি বিশ্রামে আছেন। তবে আল নাসের ম্যাচের আগে সন্দেশ নিজে ফিট হওয়ার বিষয়ে আশাবাদী।

 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সন্দেশ বলেছেন, প্রথমত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলার সুযোগ পাওয়া এফসি গোয়ার জন্য দারুণ ব্যাপার। তার উপর কয়েকটি সেরা দলের সঙ্গে একই গ্রুপে রয়েছি আমরা। রোনাল্ডো, মানে, ফেলিক্সের মতো বিশ্বমানের ফুটবলারদের বিরুদ্ধে খেললে আমরাই লাভবান হব। এই ধরনের ম্যাচ এফসি গোয়ার উন্নতিতে সহায়ক হবে।

শুধু খেলাই নয় একইসঙ্গে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জিততেও চান সন্দেশ। সন্দেশেরা ফলাফল নিয়ে ভাবছেন না। আল নাসেরের বিরুদ্ধে যতটা সম্ভব ভাল ফুটবল খেলতে চান তাঁরা।  তাঁর কথায়,  ‘‘আল নাসেরের বিরুদ্ধে জিততে পারলে বিরাট ব্যাপার হবে। আল নাসেরের বিরুদ্ধে ম্যাচটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফলাফল নয়। ম্যাচটা ভারতীয় ফুটবলকে বিশ্বের সামনে তুলে ধরবে। আমরাও নিজেদের তুলে ধরার সুযোগ পাব।’’

About Post Author