Home » প্রথম টেস্টে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

প্রথম টেস্টে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে সহজ জয় পেল ভারত। এক ইনিংস এবং ১৪০ রানে ক্যারিবিয়ানদের হারাল শুভমান গিলের ভারত।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ  করেছিল ১৬২ রান। যার জবাবে প্রথম ইনিংসে ভারতের রান ছিল ৫ উইকেটে ৪৪৮। টিম ইন্ডিয়া এগিয়ে ছিল ২৮৬ রানে।ম্যাচের তৃতীয় দিন আর ব্যাট করতে নামেনি ভারত। শুক্রবারের ৫ উইকেটে ৪৪৮ রানেই ডিক্লেয়ার করে দেয় টিম ইন্ডিয়া।

২৮৬ রানে এগিয়ে থেকে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামান ভারতীয় দলের অধিনায়ক। অহমদাবাদের ২২ গজে প্রথম দিন থেকেই বল ঘুরেছে। ম্যাচের প্রথম দিন গড়ে বল ঘুরেছে ২.৪ ডিগ্রি। দ্বিতীয় দিন তা বেড়ে হয় ৩.৪ ডিগ্রি। শনিবার সকাল থেকে গড়ে বল ঘুরেছে ৩.৯ ডিগ্রি। সঙ্গে অসমান বাউন্স। তারই পুরো সুযোগ নিলেন সিরাজ-জাদেজরা।

তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ক্যারিবিয়ানদের রান ছিল ৫ উইকেট হারিয়ে ৬৬। পিচের অবস্থা, জাদেজা-কুলদীপের ঘূর্ণি আর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দুরবস্থা দেখে মনে হচ্ছিল যে কোনও মুহূর্তে আরেকটি উইকেট পড়তে পারে। লাঞ্চের পর কিছুক্ষণ লড়াই চালান আলিক আথাঞ্জে (৩৮) ও জাস্টিন গ্রিভস (২৫)। প্রথমজনকে আউট করেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয়জন সিরাজের বলে আউট হন।

জাদেজা নেন মোট চার উইকেট, সিরাজ তিন, কুলদীপ নেন দুটি এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নেন। ম্যাচের সেরা হলেন জাদেজা।

ভারত–ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চালকের আসনে ছিল ভারতই। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ছিল ৪৪৮। ২৮৬ রানে এগিয়ে ভারত। রানের পাহাড়ে শুভমান গিলরা। দ্বিতীয় দিন তৃতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। আমেদাবাদে তিনটে শতরান। দ্বিতীয় দিন শতরানের হ্যাটট্রিক। লোকেশ রাহুলের পর ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা।

About Post Author