মহিলাদের একদিনের এক দিনের বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। আগামী রবিবার কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে হরমনপ্রীতেরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পাওয়ার পর এবার চির প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন হরমনপ্রীতরা।
ভারতের প্রধান শক্তি স্পিনাররা। উপমহাদেশের পিচের স্পিনারাই ম্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন প্রথম ম্যাচে ভারতীয় দলের স্পিনাররা ৮ উইকেট নিয়েছেন। ফলে দীপ্তি সরমা স্নেহ রানার স্পিন আক্রমণ পাকিস্তানের ব্যাটিংকে ধরাশায়ী করতে পারে। ভারতের ব্যাটিং বিভাগ শক্তিশালী স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত, প্রতিকা রাওয়ালরা রয়েছেন।
এই ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হরমনপ্রীতদের হাত মেলানো নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি দেবজিৎ সাইকিয়া জানান, গত একসপ্তাহে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের কোনও উন্নতি হয়নি। বরং সম্পর্ক আরও খারাপ হয়েছে। ফলে করমর্দন নাও করতে পারে দুই দল। যা নতুন করে বিতর্কের সূত্রপাত করতে পারে।
সইকিয়া বলছেন, “৫ অক্টোবর পাকিস্তানের সঙ্গে ফের ভারত ম্যাচ খেলবে। ক্রিকেটের সমস্ত নিয়মনীতি মেনেই খেলা হবে। করমর্দন বা আলিঙ্গন হবে কি না, তা এখনই আমি নিশ্চিত করে বলতে পারব না।”


More Stories
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক রাহানের প্রস্থান, অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে