রোহিত শর্মাকে সরিয়ে একদিনের ভারতীয় দলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। বিগত দুই দিন ধরেই একদিনের দলে অধিনায়ক বদল ঘিরে সরগরম ভারতীয় ক্রিকেট। সোমবার উঠে এল নতুন তত্ত্ব। জানা গিয়েছে,, দলের পরিবেশ ঠিক রাখতেই রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “দেড় বছর পর একদিনের বিশ্বকাপ। তাই আগে থেকে সেট দল রাখতে চাইছেন আগরকরেরা রোহিত ও কোহলি দু’জনেরই বয়স হয়েছে। দু’বছর পর এক দিনের বিশ্বকাপের আগে যদি হঠাৎ ওদের ফর্ম খারাপ হয়, তা হলে সমস্যা হয়ে যাবে। সেই কারণেই রোহিত-বিরাটের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সূত্রটি উল্লেখ করেছেন, “রোহিতের মতো এক ক্রিকেটার যদি অধিনায়ক থাকতেন, তা হলে উনি নিজের মতো করে দল চালাতেন। নিজের দর্শন, নিজের পরিকল্পনা দিয়ে দলের বাকিদের নিয়ন্ত্রণ করতেন। রোহিতের মতো ব্যক্তিত্বের একজন দলের নেতৃত্বে থাকলে তাঁর নীতি ও ভাবনা দলের মধ্যে প্রতিফলিত হত। কিন্তু রোহিত শুধু এখন ওয়ানডে-তেই খেলেন। বর্তমানে একদিনের ক্রিকেট খুব কম হয়। যে কারণে দলের সংস্কৃতি বিঘ্নিত হতে পারে।”


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে